-4.jpeg)
রিপোর্টার

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ২০২৫ সালের সবচেয়ে প্রতীক্ষিত খেলা এএফবি ল্যাটিন–বাংলা সুপার কাপের ফাইনাল। এই আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতার মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই ফুটবলের জায়েন্ট ব্রাজিল এবং আর্জেন্টিনা। সমর্থকেরা উন্মাদিত, কারণ মাঠে দেখা যাবে বিশ্বের প্রতিভাবান তরুণদের দারুণ লড়াই।
ম্যাচের তারিখ ও সময়
ফাইনাল হবে ১১ ডিসেম্বর ২০২৫, স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা।
কিংবদন্তি আগমন ও দর্শকদের জন্য বিশেষ আয়োজন
ফাইনালের দিন দর্শকদের আনন্দ দ্বিগুণ করতে মাঠে থাকবেন দুই ফুটবল আইকন:
কাফু – ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক
ক্লডিও কেনিজিয়া – আর্জেন্টিনার সাবেক তারকা গোলশিকারি
প্রতিদিন লটারি দ্বারা ১০ জন দর্শক পাবেন এই কিংবদন্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।
উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশন করে লাখো দর্শকের মন মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস (নগর বাউল)।
ফাইনালের আকর্ষণ
এই ম্যাচ শুধুই প্রতিযোগিতা নয়, এটি যুব ফুটবল প্রতিভা, আন্তর্জাতিক মানের খেলা এবং দর্শক আনন্দের এক বিরল মিলনস্থল। ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই ফাইনাল দেখার জন্য ঢাকায় ফুটবলপ্রেমীরা আগেভাগে আসছেন, এবং মাঠ মাতাতে প্রস্তুত।
যেভাবে দেখবেন সরাসরি
দর্শকরা চাইলে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন 24newsbox.com-এ ।
সব খেলার আপডেট এক জায়গায়
গুগলে শুধু 24newsbox.com লিখে সার্চ করে ওয়েবসাইটে গিয়ে ‘Sports’ ক্যাটাগরিতে সব ম্যাচের সর্বশেষ আপডেট পাওয়া যাবে।এছাড়াও ফেসবুক পেজটি ফলো করলেই পাবেন সব খেলার লাইভ স্কোর, হাইলাইটস ও ব্রেকিং আপডেট।

বাংলাদেশ ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। দেশের জাতীয় ফুটবল দল এবার ইউরোপের কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে প্রথমবারের মতো। আগামী জুনের ফিফা উইন্ডোতে লাল-সবুজের ফুটবলাররা মাঠে নামবে ইউরোপের ক্ষুদ্রতম দেশ সান মারিনোর বিপক্ষে, যা হবে বাংলাদেশের জন্য এক অভিনব ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা।
১০ ঘণ্টা আগে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডে চলমান এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করেও হারের তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে সেই ধাক্কা কাটিয়ে এবার শক্তিশালী চীনের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। আজ ৪ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রুপপর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
৩ দিন আগে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ বনাম ভারত মুখোমুখি। প্রথমার্ধের ৪৫ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ০-০ সমতায় বিরতিতে গেছে দুই দল।
৪ দিন আগে

সাকিব: ফুটবলপ্রেমীদের জন্য আজ, ৩ এপ্রিল, একটি রোমাঞ্চকর দিন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে, মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
৪ দিন আগে

হাসান: ফুটবলপ্রেমীদের জন্য আজ, ৩ এপ্রিল, একটি রোমাঞ্চকর দিন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে, মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, বাংলাদেশ ও ভারত, দক্ষিণ এশিয়ার যুব ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
৪ দিন আগে

ফুটবলপ্রেমীদের জন্য আজ শুক্রবার, ৩ এপ্রিল একটি রোমাঞ্চকর দিন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ার যুব ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
৪ দিন আগে

রাকিব: দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম ভারত জাতীয় ফুটবল দল মানেই উত্তেজনা, আবেগ আর লড়াইয়ের এক অন্য মাত্রা। সেই উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যেখানে আজ মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
৪ দিন আগে

এটা আবেগের ম্যাচ, হাইভোল্টেজ ম্যাচ—গালাগালি হবে, হলুদ কার্ড হবে, গত বছর নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমনটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার সেই কথার প্রতিফলন যেন আবারও দেখা গেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে।
২৮ মার্চ ২০২৬

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি শেষ পর্যন্ত ড্রয়ে অমীমাংসিত রয়ে গেল। দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশের মধ্যে এই হাই-ভোল্টেজ লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলো। গোল ব্যবধানের কারণে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে, আর বাংলাদেশ রানার্স-আপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে।
২৮ মার্চ ২০২৬