
রিপোর্টার

হাসান: বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন ‘এএফবি ল্যাটিন–বাংলা সুপার কাপ ২০২৫’ (AFB Latin-Bangla Super Cup)-এর ফাইনাল ম্যাচের সময়সূচি। তরুণ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টের শেষ দিনে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ঐতিহ্যবাহী পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব দল। টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ইতোমধ্যেই তুঙ্গে।
ফাইনাল ম্যাচ কবে ও কখন?
সরকারি সময়সূচি অনুযায়ী, ব্রাজিলের সাও বার্নার্ডো ফুটবল ক্লাব এবং আর্জেন্টিনার অ্যাথলেটিকো চালোন ফুটবল ক্লাব মাঠে নামবে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে। প্রতীক্ষিত এই দ্বৈরথ অনুষ্ঠিত হবে দেশের ঐতিহ্যবাহী ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (ঢাকা জাতীয় স্টেডিয়াম)। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
ফাইনাল ম্যাচের সময়সূচি
১১ ডিসেম্বর: আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
সময়: সন্ধ্যা ৭টা
কিংবদন্তিদের উপস্থিতি বাড়াচ্ছে উত্তেজনা
ফাইনালকে ঘিরে আরও একটি বড় আকর্ষণ মাঠে উপস্থিত থাকবেন দুই ফুটবল কিংবদন্তি। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু (Cafu) এবং আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার ক্লডিও কেনিজিয়া (Claudio Caniggia) দর্শকদের সঙ্গে দেখা করবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিদিন লটারির মাধ্যমে ১০জন ভাগ্যবান দর্শক এই দুই তারকার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাবেন।
উদ্বোধনী দিনে সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন জনপ্রিয় শিল্পী নগর বাউল জেমস।
লাইভ স্ট্রিমিং
ম্যাচগুলো সরাসরি দেখতে দর্শকরা নজর রাখতে পারবেন-
সরাসরি দেখতে 24newsbox.com এ নজর রাখলে খেলার দিন নির্দিষ্ট লিংক দেওয়া হবে। এছাড়াও খেলার সকল প্রকার আপডেট নিউজ পেতে 24newsbox.com ফলো করুন।
ফেসবুক পেজ: AF Boxing Promotion

বাংলাদেশ ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। দেশের জাতীয় ফুটবল দল এবার ইউরোপের কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে প্রথমবারের মতো। আগামী জুনের ফিফা উইন্ডোতে লাল-সবুজের ফুটবলাররা মাঠে নামবে ইউরোপের ক্ষুদ্রতম দেশ সান মারিনোর বিপক্ষে, যা হবে বাংলাদেশের জন্য এক অভিনব ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা।
১০ ঘণ্টা আগে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডে চলমান এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করেও হারের তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে সেই ধাক্কা কাটিয়ে এবার শক্তিশালী চীনের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। আজ ৪ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রুপপর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
৩ দিন আগে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ বনাম ভারত মুখোমুখি। প্রথমার্ধের ৪৫ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ০-০ সমতায় বিরতিতে গেছে দুই দল।
৪ দিন আগে

সাকিব: ফুটবলপ্রেমীদের জন্য আজ, ৩ এপ্রিল, একটি রোমাঞ্চকর দিন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে, মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
৪ দিন আগে

হাসান: ফুটবলপ্রেমীদের জন্য আজ, ৩ এপ্রিল, একটি রোমাঞ্চকর দিন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে, মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, বাংলাদেশ ও ভারত, দক্ষিণ এশিয়ার যুব ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
৪ দিন আগে

ফুটবলপ্রেমীদের জন্য আজ শুক্রবার, ৩ এপ্রিল একটি রোমাঞ্চকর দিন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ার যুব ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
৪ দিন আগে

রাকিব: দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম ভারত জাতীয় ফুটবল দল মানেই উত্তেজনা, আবেগ আর লড়াইয়ের এক অন্য মাত্রা। সেই উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যেখানে আজ মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
৪ দিন আগে

এটা আবেগের ম্যাচ, হাইভোল্টেজ ম্যাচ—গালাগালি হবে, হলুদ কার্ড হবে, গত বছর নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমনটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার সেই কথার প্রতিফলন যেন আবারও দেখা গেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে।
২৮ মার্চ ২০২৬

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি শেষ পর্যন্ত ড্রয়ে অমীমাংসিত রয়ে গেল। দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশের মধ্যে এই হাই-ভোল্টেজ লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলো। গোল ব্যবধানের কারণে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে, আর বাংলাদেশ রানার্স-আপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে।
২৮ মার্চ ২০২৬