-2.jpeg)
রিপোর্টার

গভীর রাতে আবারও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের পূর্বাঞ্চল। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে আওমোরি উপকূলের কাছাকাছি ৭.৬ মাত্রার একটি শক্তিশালী কম্পন আঘাত হানে। ভূমিকম্পের পরপরই আওমোরি, ইওয়াতে এবং হোক্কাইডো প্রদেশের উপকূলীয় এলাকায় দ্রুত সুনামি সতর্কতা জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
উচ্চতা ৩ মিটার পর্যন্ত ঢেউয়ের শঙ্কা উপকূলে সতর্কতা জারি
দ্য জাপান টাইমস জানায়, সম্ভাব্য সুনামি ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উপকূলবর্তী বসতিগুলোর মানুষকে দ্রুত নিরাপদ উচ্চভূমিতে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে, যার মাত্রা ছিল ৭.৬। এছাড়া আওমোরির হাচিনোহে শহরে জাপানি ভূমিকম্প তীব্রতা পরিমাপ পদ্ধতি অনুযায়ী ‘আপার-৬’ স্তর নথিভুক্ত করা হয়েছে।
ট্রেন চলাচল বন্ধ অবকাঠামোয় নতুন ক্ষতির আশঙ্কা
কম্পনের পর নিরাপত্তার স্বার্থে ইস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল সাময়িক স্থগিত করেছে। স্মরণযোগ্য যে, ২০১১ সালের মার্চে রিখটার স্কেলে ৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের পর জাপানের রেলব্যবস্থা দীর্ঘদিন অচল হয়ে পড়েছিল। তাই নতুন করে অবকাঠামোগত ক্ষতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
কেন বারবার ভূমিকম্প হয় জাপানে?
জাপান বারবার ভূমিকম্পের ঝুঁকিতে থাকে তার ভূতাত্ত্বিক অবস্থানের কারণে। দেশটি রয়েছে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার নামে পরিচিত সক্রিয় ভূমিকম্প বলয়ের উপর। এই অঞ্চলে তিনটি প্রধান টেকটোনিক প্লেট ইউরেশিয়ান, ফিলিপাইন ও প্যাসিফিক প্লেট একত্রে মিলিত হয়েছে। এই জটিল প্লেট-সীমানার কারণে দেশটিতে প্রতিবছর প্রায় ১,৫০০-এর মতো ভূমিকম্প ঘটে, যার ফলে প্রায়ই সুনামি সতর্কতা জারি করতে হয়।

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২১ ঘণ্টা আগে

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
১ দিন আগে

মালয়েশিয়ার মুদ্রা রিংগিটের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য-বাজার বিনিময় হারে ১ মালয়েশিয়ান রিংগিটের মূল্য প্রায় ৩০ টাকা ১০ পয়সা।
১ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার কিছুটা ওঠানামা করে। এর ধারাবাহিকতায় সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল (এসএআর)-এর বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যও পরিবর্তিত হচ্ছে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রিয়ালের সর্বশেষ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হয়। এর প্রভাব পড়ে সিঙ্গাপুর ডলার ও বাংলাদেশি টাকার বিনিময় হারেও। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠানো কিংবা সিঙ্গাপুর ডলার ভাঙানোর ক্ষেত্রে তাই প্রতিদিনের হালনাগাদ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের অর্থ পাঠানোর ক্ষেত্রে সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হলো।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের আজকের বিনিময় হার গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরে থাকা প্রবাসীরা দেশে টাকা পাঠানোর সময় রেটের সামান্য পরিবর্তনেও প্রাপ্ত টাকার পরিমাণে পার্থক্য দেখতে পারেন। তাই টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়া প্রয়োজন।
২ দিন আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন এবং ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানার প্রয়োজন হয়। ডলার, ইউরো ও পাউন্ডের পাশাপাশি সৌদি রিয়াল, সিঙ্গাপুর ডলার এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের আজকের বিনিময় হারে বড় পরিবর্তন এসেছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার বেড়ে হয়েছে ৩২ টাকা ৯৩ পয়সা। আগের দিন ১৬ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৬৩ পয়সা।
২ দিন আগে