
হাসান: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ অনুমতি শেষ মুহূর্তে বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে, অপারেটর নিজস্ব স্থানীয় এজেন্টের মাধ্যমে স্লট বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ দাখিল করেছে।
সূত্র জানায়, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের বিশেষায়িত মেডিকেল জেটটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের এবং সেদিন রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রার অনুমতি পেয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই অপারেটর সংস্থা স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন জানায়।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান যে, স্লট বাতিলের আবেদন গ্রহণ করে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কাতার সরকারের সহায়তায় ভাড়া নেওয়া এই এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ একটি দীর্ঘ-পাল্লার বিশেষায়িত মেডিকেল ইভাকুয়েশন জেট, যা আন্তর্জাতিক দূরত্বে রোগী পরিবহনে সক্ষম এবং ঢাকা–লন্ডন চিকিৎসা পরিবহনের জন্য অত্যন্ত উপযোগী হিসেবে বিবেচিত।
তবে কেন স্লট বাতিল করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত অপারেটর প্রতিষ্ঠান কিংবা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
১১ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কাঠামো নিয়ে থাকা সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে।
১১ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বেতন কাঠামো নিয়ে থাকা জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইনগত প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হবে।
১৭ ঘণ্টা আগে

বাংলাদেশের বাজারে বর্তমানে সোনার দাম রয়েছে বেশ চড়া। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও নির্ধারণ করে দিয়েছে সংগঠনটি।
১৭ ঘণ্টা আগে

‘প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। প্রতিযোগিতাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সাত ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দল গঠন এবং শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১৭ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২ দিন আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
২ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৫ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৫ দিন আগে