
হাসান: ঢাকার জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনে চলছে ‘ল্যাটিন বাংলা সুপার কাপ’। এই টুর্নামেন্টের অন্যতম আলোচিত ম্যাচে এবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং বাংলাদেশ। যুব ফুটবলের এই আসরে স্বাগতিক দল ‘ফিউচার স্টার বাংলাদেশ’ দ্বিতীয় ম্যাচে নামবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাবের বিপক্ষে। সময়, স্থান এবং লাইভ দেখার পদ্ধতিসহ সব তথ্য একসাথে তুলে ধরা হলো।
ম্যাচের সময়সূচি ও ভেন্যু
অত্যন্ত প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায়। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারায় চাপের মুখে থাকলেও স্বাগতিকদের সামনে রয়েছে ঘুরে দাঁড়ানোর সুযোগ। তবে প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।
তারিখ: ৮ ডিসেম্বর
সময়: সন্ধ্যা ৭টা
স্থানে: জাতীয় স্টেডিয়াম, ঢাকা
এদিকে অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাবের দল ৩ ডিসেম্বর, বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে।
বাংলাদেশ দলের সামনে বড় চ্যালেঞ্জ
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হতাশা বরণ করে বাংলাদেশ। ৫ ডিসেম্বরের উদ্বোধনী খেলায় ‘রাইজিং স্টার বাংলাদেশ’ দল ব্রাজিলের সাও বার্নান্দো ফুটবল ক্লাবের কাছে ৪–০ ব্যবধানে হেরে যায়। এর পর ‘ফিউচার স্টার বাংলাদেশ’ এবার আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে নতুন উদ্যমে। তরুণদের জন্য এই ম্যাচ যে কঠিন পরীক্ষা হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
সরাসরি দেখবেন যেভাবে
সরাসরি দেখতে এখানে click করুন।
দর্শকদের জন্য খেলা উপভোগ করার একাধিক ব্যবস্থা রয়েছে-
টি স্পোর্টস (T Sports) চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হতে পারে।
স্টেডিয়ামের গেট থেকে টিকিট সংগ্রহ করে গ্যালারিতে বসেও খেলা দেখা যাবে।
ফেসবুকে “bangladesh vs argentina live match today” সার্চ করলেও সম্ভাব্য লাইভ স্ট্রিম পাওয়া যাবে।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও সরাসরি দেখা যাবে হাইভোল্টেজ লড়াইটি।
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার কারণে আগের দিনের দর্শক আয়োজন বাতিল হলেও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলের ম্যাচ। রোববার (২৫ অক্টোবর) প্যারিসের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পিটসবার্গ স্টিলার্স ও নিউ অরলিন্স সেইন্টস। ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামটি প্রায় দর্শকপূর্ণ ছিল। পরিস্থিতি বিবেচনায় মাঠ ও আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২৫ অক্টোবর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
২৪ অক্টোবর ২০২৬

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬