
রিপোর্টার

হাসান: ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএল টি–টোয়েন্টি) নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই নিজেকে সেরা রূপে তুলে ধরে জানান দিলেন অভিজ্ঞতার কথা।
গতকাল শনিবার গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সিতে অভিষেক হয় মুস্তাফিজের। ডানহাতি ও বাঁহাতি ব্যাটারের বিপক্ষে তার কাটার–স্লোয়ারের জাদু আবারও চোখে পড়েছে। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২৬ রান খরচায় তুলে নেন দুইটি মূল্যবান উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথমবার বল হাতে নেন মুস্তাফিজ এবং প্রথম বলেই দলের সাফল্য এনে দেন। তার নিখুঁত ডেলিভারিটি মোকাবিলা করতে ব্যর্থ হন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ম্যাচের শুরুতেই এমন উইকেট দুবাই শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগায়।
পরে দ্বিতীয় স্পেলে ফিরে এসে আবারও আঘাত হানেন তিনি। ১২তম ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে। এই সময়ে নিশাঙ্কা ছিলেন আক্রমণাত্মক মেজাজে এবং দ্রুত রান তুলছিলেন। তাকে থামিয়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে দুবাই ক্যাপিটালসকে গুরুত্বপূর্ণ মুহূর্তে স্বস্তি এনে দেন মুস্তাফিজ।
তবে মুস্তাফিজের উজ্জ্বল পারফরম্যান্সও দলের জয় নিশ্চিত করতে পারেনি। আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস ৬ উইকেটে সংগ্রহ করেছিল ১৬০ রান। কিন্তু জবাবে গালফ জায়ান্টস ১৮ ওভার ৫ বলেই ৬ উইকেট হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে নেয় এবং ম্যাচ জিতে মাঠ ছাড়ে।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬