
হাসান: বাংলাদেশে জমি আজ এক অত্যন্ত মূল্যবান সম্পদ। অনেকের নামে জমি থাকা সত্ত্বেও অনেকে তা জানেন না বা খতিয়ান সম্পর্কে ধারণা নেই। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে এখন ঘরে বসেই অনলাইনে জমির মালিকানা যাচাই করা সম্ভব এতে দালালের ঝামেলা বা অতিরিক্ত খরচও নেই।
ভূমি মন্ত্রণালয়ের অধীনে কাজ করা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (DLRS) দেশের জমি–সংক্রান্ত বিভিন্ন সেবাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। ফলে কয়েকটি সহজ ধাপেই অনলাইনে যে কেউ নিজের জমির খতিয়ান তথ্য জানতে পারে।
খতিয়ান ও পর্চা কী?
খতিয়ান বা পর্চা হলো জমির মালিকানা প্রমাণের জন্য সরকারি দলিল। এতে জমির প্রকৃত মালিক, দখলকারী, জমির আয়তন, সীমা–চিহ্ন, খাজনা এবং অন্যান্য আইনি তথ্য অন্তর্ভুক্ত থাকে।
অনলাইনে জমির মালিকানা জানার পদ্ধতি
ইন্টারনেটযুক্ত স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে www.dlrs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
সেখানে “খতিয়ান তথ্য অনুসন্ধান” অপশনটি নির্বাচন করে মৌজা, জেলা, ইউনিয়ন এবং খতিয়ান নম্বর লিখে সার্চ দিলে সঙ্গে সঙ্গেই জমির মালিকানা ও বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে।
কেন অনলাইনে মালিকানা যাচাই গুরুত্বপূর্ণ?
জমি কেনাবেচার ক্ষেত্রে প্রকৃত মালিকানা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক প্রতারক জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির চেষ্টা করে থাকে। আবার জমির মালিক মৃত হলে, তার উত্তরাধিকারীদের সঠিক তথ্য যাচাই না করলে ভবিষ্যতে বিরোধ বা আইনি জটিলতা দেখা দিতে পারে। তাই জমি কেনা, বিক্রয় বা উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা নিশ্চিত করতে অনলাইনে খতিয়ান যাচাই অপরিহার্য।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১৯ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
২০ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
২০ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
৩ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
৩ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
৩ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
৩ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ দিন আগে