
আজ বাংলাদেশ বনাম নেপালের মধ্যকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কঠিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ-নেপালের ফাইনাল ম্যাচ। ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছিল বাংলাদেশের মেয়েরা। আর এবারও সেই একই ভেন্যুতে, স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল ম্যাচে ২-১ গোলের চমকপ্রদ জয় নিয়ে শিরোপা ধরে রাখল সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ। ২০ হাজারের বেশি দর্শকের সামনে থেকেও বিশাল ভাবে জিতে নিল বাংলার মেয়েরা।
খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। তারপর খেলার গতি আরও বাড়ায় বাংলার মেয়েরা। ম্যাচের ৫১তম মিনিটে বাংলাদেশের মনিকা চাকমা প্রথম গোল করে লিড এনে দেন। গোলটি আসে সাবিনা ও তহুরার সঙ্গে তার সমন্বিত আক্রমণের ফলে। গোল হজম করে নেপালও থেমে ছিল না, তারা পাল্টা আক্রমণ সাজাতে থাকে। ৫৪তম মিনিটে আমিশা কার্কি বাংলাদেশের ডিফেন্স পেরিয়ে নেপালের হয়ে গোলটি করে সমতা ফেরান।
তারপর উভয় দলই খেলায় ফেরার জন্য অনেক ট্রাই করে। নেপালের মজবুত ডিফেন্স আর বাংলাদেশের আক্রমণ চলতে থাকে সমানতালে। ৮২তম মিনিটে বাঁ প্রান্ত থেকে থ্রো ইন থেকে বল নিয়ে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত শটে নেপালের জালে বল জড়িয়ে যায়, যা ফাইনালের দ্বিতীয় ও বাংলাদেশের বিজয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়। তখন খেলার সময় ছিল মাত্র কয়েক মিনিট।
নতুন বাংলাদেশ গড়ার সময়ে বাংলার মেয়েরা আবার নতুন করে বিশ্বকে পরিচয় করিয়ে দিল। পুরুষ দল যেখানে সাফ শিরোপা ধরে রাখতে পারেনি, মেয়েরা সেটা করতে পেরেছে। সেখানে সাবিনাদের টানা দুইবার শিরোপা জয় নারীদের ফুটবলে বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব এনে দিয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
৫ ঘণ্টা আগে

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে এই প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ভারত-ব্রাজিলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
৩ অক্টোবর ২০২৬

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
২ অক্টোবর ২০২৬

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
১ অক্টোবর ২০২৬