রিপোর্টার

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
টুর্নামেন্টে বাংলাদেশের বিদায় অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল। মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ এবং সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারের পর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল মূলত নিয়মরক্ষার।
তবে শেষ ম্যাচেও শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণের চাপে পড়ে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রথমার্ধেই ছয়বার বাংলাদেশের জালে বল পাঠায় ইন্দোনেশিয়া।
৩৬ মিনিটে বাংলাদেশের স্বস্তির গোল
প্রথমার্ধে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি এনে দেন শাহরিয়ার ইমন। ম্যাচের ৩৬ মিনিটে সুকির কাছ থেকে পাওয়া দারুণ একটি পাস কাজে লাগিয়ে হেডে ইন্দোনেশিয়ার জালে বল পাঠান তিনি।
আসিয়ান কাপে এটি ইমনের প্রথম গোল। একই সঙ্গে চলতি আসরে বাংলাদেশেরও প্রথম গোল এটি। তবে গোলটি বাংলাদেশের ব্যবধান কমালেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি।
বিরতির আগে আরও চার গোল
ইমনের গোলের পরও স্বাগতিকদের আক্রমণ থামেনি। বরং প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে আরও চারবার বাংলাদেশের গোলমুখে সফল হয় ইন্দোনেশিয়া।
ফলে প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় ৬-১। ছয় গোল হজম করে বিরতিতে যাওয়ায় দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সামনে বড় ব্যবধানের হার এড়ানোর চ্যালেঞ্জ তৈরি হয়।
সামনে এলো পুরোনো দুই বড় হার
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধের এই ফল বাংলাদেশের ফুটবল ইতিহাসের দুটি বড় পরাজয়ের স্মৃতি সামনে এনেছে।
১৯৭৫ সালে মারদেকা কাপে হংকংয়ের কাছে ৯-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে স্বাগতিকদের কাছে ৯-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের দল।
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ৬-১ গোলে পিছিয়ে পড়ার পর তাই বাংলাদেশের সেই পুরোনো ৯-১ হারের রেকর্ড নিয়েও আলোচনা শুরু হয়েছে।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়েছে। এখন চলছে অতিরিক্ত সময়ের খেলা। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের স্কোরলাইন কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়।

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
১ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি। ম্যাচে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিউস জুনিয়র।
৩ দিন আগে

বিশ্বকাপের পর নতুন ব্রাজিলকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। কার্লো আঞ্চেলত্তির অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি এবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের সানক্রাফট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
৩ দিন আগে

লিওনেল মেসিকে ছাড়াই নতুন আন্তর্জাতিক মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় ১ অক্টোবর সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব কারা সামলাবেন, তা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সম্ভাব্য একাদশের ইঙ্গিত বলছে, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে মাঠে নামাতে পারেন স্কালোনি।
৩ দিন আগে

আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় এবার জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য দুই দলেরই।
৪ দিন আগে

মালয়েশিয়ার কাছে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হলো না। ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
৪ দিন আগে

দীর্ঘ প্রায় ৯ বছর পর মুখোমুখি হয়ে কেউ কাউকে হারাতে পারল না ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই দলের দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন এন. ইরানকুন্ডা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান।
২৫ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ প্রায় ৯ বছর পর আবারও মুখোমুখি হয়েছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের প্রথম পাঁচ মিনিট পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল।
২৫ সেপ্টেম্বর ২০২৬

চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলতে নেমে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় মালয়েশিয়া। জোড়া গোল করেছেন আরিফ আইমান, অন্য গোলটি বার্গুসনের।
২৫ সেপ্টেম্বর ২০২৬