Bangladesh National Football Team ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ ১১ নভেম্বর, দেখুন হে টু হেড পরিসংস্যান
নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ। মাঠের লড়াইয়ের আগে দুই দলের সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানও বাংলাদেশের জন্য দিচ্ছে কিছুটা স্বস্তির খবর।
৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৯ | বিস্তারিত

চলছে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার খেলা-৯ গোল, এক ক্লিকে দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
১ অক্টোবর ২০২৬, ২০:২৩ | বিস্তারিত

বাংলাদেশ বনাম মালয়েশিয়ার জমজমাট খেলাটি শেষ: দেখুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলতে নেমে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় মালয়েশিয়া। জোড়া গোল করেছেন আরিফ আইমান, অন্য গোলটি বার্গুসনের।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫ | বিস্তারিত

ফিফার শাস্তির মুখে বাংলাদেশি ফুটবলার, নিষিদ্ধ আন্তর্জাতিক ১৫ ম্যাচে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার আল-আমিনকে ১৫ আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ‘ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে’ অসদাচরণ ও মাঠের উত্তেজনাকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২১:১১ | বিস্তারিত

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবলের ইতিহাসে আজ এমন একটি দিন, যা ভবিষ্যতে বহু বছর ধরে স্মরণ করা হবে। লাল-সবুজের প্রতিনিধিরা প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপের দেশ সান মারিনো। এই ম্যাচকে ঘিরে দেশের কোটি ফুটবলপ্রেমীর মধ্যে তৈরি হয়েছে অন্যরকম উচ্ছ্বাস, প্রত্যাশা ও আবেগ।
৫ জুন ২০২৬, ২২:৩৬ | বিস্তারিত

ভারতের বিপক্ষে জিতেও যে কারণে জরিমানা দিতে হচ্ছে বাংলাদেশকে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২২ বছর পর ১৮ নভেম্বর ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নেন স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোলটি করেন প্রতিভাবান তরুণ ফুটবলার মোরসালিন, যার সঙ্গে দারুণ সমন্বয়ে গোলটি করেছিলেন রাকিব হোসেন। মাঠে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন এই মুহূর্তে। তবে জয়ের আনন্দে পূর্ণ বাংলাদেশ দলের জন্য খুশির সঙ্গে এসেছে অনাকাঙ্ক্ষিত বার্তা। দ্বিতীয়ার্ধে মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ড বিলম্বে মাঠে ...
২০ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩ | বিস্তারিত
