
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 'মিড ডে মিল' বা দুপুরের খাবার কর্মসূচি চালুর কথা ছিল চলতি জুলাই মাসেই। কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে ৮ বিভাগের ১৫০ উপজেলার ৩১ লাখেরও বেশি শিশু শিক্ষার্থী আপাতত এ সুবিধা থেকে বঞ্চিত থাকছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘মিড ডে মিল’ চালু করা হবে আগামী সেপ্টেম্বর মাসে। এই কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।
কারা পাচ্ছে এই সুবিধা?
প্রাথমিক পর্যায়ে ৮ বিভাগের ৬২ জেলার ১৫০ উপজেলার ১৯,৪১৯টি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসবে।
প্রকল্পটি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। সফল বাস্তবায়ন হলে পরবর্তীতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব হারুন অর রশীদ।
তিনি বলেন, “সেপ্টেম্বরে চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি চলছে। আশা করছি, অক্টোবরের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর থেকেই শিক্ষার্থীদের হাতে খাবার পৌঁছাতে পারবো।”
কী কী থাকবে খাবারে?
প্রতিদিন পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে সপ্তাহে পাঁচ দিন। খাবারের তালিকায় থাকবে:
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার: বনরুটি (১২০ গ্রাম) + সিদ্ধ ডিম (৬০ গ্রাম)
সোমবার: বনরুটি + ইউএইচটি দুধ (২০০ মিলি)
বুধবার: ফরটিফাইড বিস্কুট (৭৫ গ্রাম) + মৌসুমি ফল বা কলা (১০০ গ্রাম)
বিশাল বাজেট, কঠোর নজরদারি
এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ৪৫২ কোটি টাকার বেশি। এর ৯৭ শতাংশ ব্যয়ই নির্ধারিত হয়েছে খাদ্য সরবরাহে। শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ ধরা হয়েছে ২,১৬৪ কোটি টাকার বেশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠন করা হয়েছে স্কুল ফিডিং মনিটরিং কমিটি। এতে থাকবেন স্বাস্থ্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শকসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণ ও প্রস্তুতি
কর্মসূচির সফল বাস্তবায়নে দেশব্যাপী ১৯২টি ব্যাচে আয়োজন করা হবে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ। এতে অংশ নেবেন ১৯,৭১৯ জন প্রধান শিক্ষক ও কর্মকর্তা।

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি সবার জন্য সমান হারে কার্যকর হবে না। যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি; আর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরকে বিবেচনা করছে।
৩ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তি এবং গির্জার যাজক ও পালকদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তিনটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে দুপুরের আগেই হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক প্রয়োজন মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের মধ্যেই আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১৫ ঘণ্টা আগে