
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কূটনীতিতে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল মস্কো। কোনো অমুসলিম দেশ হিসেবে তালেবান সরকারের প্রতি এই প্রথম সরাসরি সমর্থন জানালো রাশিয়া।
২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দেশটির ক্ষমতায় আসে তালেবান। তবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সরকারকে স্বীকৃতি দিতে দ্বিধা করে আসছিল। এই প্রেক্ষাপটে রাশিয়ার এমন সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) মস্কোতে নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূত গুল হাসান আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর হাতে। এই ঘটনার মাধ্যমে কার্যত তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া।
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "আমরা আশা করি, এই স্বীকৃতির ফলে রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।"
তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, "রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত নিঃসন্দেহে অন্যান্য দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। স্পষ্ট যে, স্বীকৃতির ক্ষেত্রে রাশিয়া অগ্রগামী।"*
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দেবে এবং অন্য দেশগুলোকেও তাদের অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে।

Apple-এর পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে iPhone 18 Pro Max। বাজারে আসার আগেই এই ফোনকে ঘিরে সম্ভাব্য স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ, দাম ও ডিজাইন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বড় অংশই এখনো লিক, গুঞ্জন বা প্রকাশিত প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফলে ফোনটির চূড়ান্ত বৈশিষ্ট্য ও মূল্য জানতে অপেক্ষা করতে হবে Apple-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২ ঘণ্টা আগে

আমেরিকার বিশাল ভূখণ্ডের ওপর যতটা আলো ঝলমলে শহর, ব্যস্ত মহাসড়ক আর আধুনিক স্থাপনা দেখা যায়, মাটির নিচে তার সম্পূর্ণ ভিন্ন এক জগতও রয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে পুরোনো রেলপথ, পরিত্যক্ত সড়ক ও খনির অসংখ্য টানেল যার কিছু আজও মানুষের কৌতূহলের পাশাপাশি ভয়ও তৈরি করে। যুক্তরাষ্ট্রে পরিত্যক্ত হার্ডরক খনিরই অন্তত ১ লাখ ৪০ হাজার অবশিষ্ট স্থাপনা শনাক্ত করেছে সরকারি সংস্থাগুলো; এর মধ্যে প্রায় ৬৭ হাজার শারীরিক নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১৩ ঘণ্টা আগে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ম্যাকেঞ্জি শহরের উত্তরে উইলিস্টন জলাধারে হঠাৎ করে দেখা মিলেছে গাছপালায় ঢাকা এক রহস্যময় দ্বীপের। পানির ওপর ভেসে থাকা দ্বীপটির আকস্মিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি করেছে। আরও আশ্চর্যের বিষয়, স্যাটেলাইটে স্পষ্টভাবে ধরা পড়ার মাত্র কয়েক দিনের মধ্যেই দ্বীপটি আবার অদৃশ্য হয়ে গেছে।
১ দিন আগে

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় বহুতল ছাত্রাবাস বা পেইং গেস্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক আহত শিক্ষার্থীর মৃত্যু হলে এই সংখ্যা পাঁচে পৌঁছায়।
১ দিন আগে

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বিয়ে নিয়ে তৈরি হওয়া সামাজিক ও অর্থনৈতিক চাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলাটিতে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের তথ্য বলছে, এসব ঘটনার মধ্যে ২৯টিতে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।
১ দিন আগে

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের হতাশা ভুলে এবার ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ হেরে পরের পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলেও শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ফুটবলাররা। রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।
১ দিন আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
১ দিন আগে