
নিজস্ব প্রতিবেদক: এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়ার শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের সক্ষমতা বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়েছে রাশিয়া। পারমাণবিক প্রযুক্তি স্থানান্তর, মানবসম্পদ উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদারিত্বে সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি।
শনিবার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ এ তথ্য জানান। তিনি জানান, রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সম্পর্ক জোরদার করতে চার দিনের সফরে তিনি মস্কো যান এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকসহ উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে ফাদিল্লাহ রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ উন্নয়ন, আইনি কাঠামো গঠন এবং মালয়েশিয়ার বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আলোচনা হয়।
তিনি বলেন, “রাশিয়ার দীর্ঘদিনের পারমাণবিক অভিজ্ঞতা মালয়েশিয়ার ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বর্তমানে আমরা বেসলোড বিদ্যুৎ ঘাটতির মুখে। কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা কমাতে চাই, কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে পানির সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
উপ-প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যেই নীতিগতভাবে পারমাণবিক শক্তিকে ভবিষ্যৎ জ্বালানি মিশ্রণের একটি অংশ হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে গবেষণা, জনসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের সমর্থন ছাড়া শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও এনজিওগুলোকে একযোগে কাজ করতে হবে।”
এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাশিয়ার এ সহযোগিতা শুধু মালয়েশিয়ার অভ্যন্তরীণ উন্নয়নেই নয়, বরং পুরো আসিয়ান (ASEAN) অঞ্চলের বিদ্যুৎ গ্রিড উদ্যোগেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সোহাগ/

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
৪ দিন আগে

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের কাছে টাকা পাঠানোর আগে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকা কত পাওয়া যাচ্ছে, তা জানা জরুরি। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার দেওয়া হলো।
২৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হচ্ছে। আগামী ১ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ২টায় শেষ হবে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ফলে দেশটির অধিকাংশ মানুষ অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন। তবে শীতের মৌসুমে সন্ধ্যা নামবে আগের চেয়ে দ্রুত।
২৫ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২৩ অক্টোবর ২০২৬

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
২৩ অক্টোবর ২০২৬