সদ্য সংবাদ
ইরানকে সরাসরি সহায়তা না করার কারণ ব্যাখ্যা করলেন পুতিন
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ সামরিক অভিযানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়। এই ঘটনার পর তেহরান তাদের মিত্রদের কাছ থেকে সরাসরি সহায়তা প্রত্যাশা করে। কিন্তু রাশিয়ার নিরপেক্ষ অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠতে শুরু করে। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ বার্তা সংস্থা ‘তাস’-এর বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে পুতিন বলেন, “ইসরায়েলে প্রায় ২০ লাখ রুশভাষী নাগরিক বসবাস করেন। ফলে এই অঞ্চলটি রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক ও কৌশলগত স্থান হয়ে উঠেছে। এ কারণেই রাশিয়া সরাসরি সংঘাতে জড়াতে চায় না।”
পুতিন আরও জানান, রাশিয়ার একটি বড় জনগোষ্ঠী মুসলিম, এবং দেশটি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একজন পর্যবেক্ষক সদস্য। তাই মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও দেশের অভ্যন্তরীণ সামাজিক ভারসাম্য রক্ষা করা রাশিয়ার কৌশলগত দায়িত্ব।
তিনি জোর দিয়ে বলেন, “মিত্রতা মানেই সব যুদ্ধে অংশ নেওয়া নয়। বরং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কৌশলগত ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে জরুরি।” তিনি এটিও উল্লেখ করেন যে, যারা রাশিয়ার নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন তোলে, তারা মূলত উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।
এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যার পর ইরান কড়া প্রতিক্রিয়া জানায়। এরপর ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে একটি বড়সড় সামরিক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান– এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা নিক্ষেপ করা হয়, প্রতিটি বোমার ওজন ছিল প্রায় ১৪ হাজার কেজি।
এই হামলাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি “ঐতিহাসিক সামরিক সাফল্য” বলে অভিহিত করেন। তার দাবি, “ইরানের মূল পরমাণু অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।”
উত্তরে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, “ইরান প্রতিশোধ নেবে এবং তারপর আলোচনায় ফিরবে।” তিনি আরও বলেন, “আলোচনার প্রস্তাব প্রথমে ইরানই দিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা উপেক্ষা করেছে।”
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)