
নিজস্ব প্রতিবেদন: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান দ্বন্দ্বে প্রতিদিনই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা ঘটছে। পারমাণবিক স্থাপনা ও শীর্ষ সামরিক নেতৃত্বের ওপর হামলার জবাবে উভয় পক্ষই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। লক্ষ্যবস্তুকে ঠিকঠাক আঘাত হানতে পারা এই ক্ষেপণাস্ত্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন হলো—এই নিখুঁত হামলা কীভাবে সম্ভব?
আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মূল শক্তি হলো নির্ভুলতা। এক সময় ক্ষেপণাস্ত্র চালানো হতো অনেকটা অনুমাননির্ভরভাবে। এখনকার স্মার্ট ক্ষেপণাস্ত্রগুলো নিজেরাই লক্ষ্য শনাক্ত করে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম। এই নির্ভুলতার পেছনে রয়েছে উচ্চ প্রযুক্তির সমন্বয়—জিপিএস, ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম (INS) এবং উন্নত সেন্সর প্রযুক্তি।
ক্ষেপণাস্ত্র কীভাবে নিজের পথ খুঁজে নেয়?
উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি স্যাটেলাইট থেকে জিপিএস সংকেত সংগ্রহ করে নিজের অবস্থান নির্ধারণ করে নেয়। এরপর সেটি পূর্বনির্ধারিত টার্গেটের অবস্থানের সঙ্গে মিলিয়ে নেয় এবং যেকোনো বিচ্যুতি থাকলে তা নিজে থেকেই সংশোধন করে নেয়।
তবে শত্রু যদি ইচ্ছাকৃতভাবে জিপিএস সংকেত জ্যাম করে দেয়, তখন ক্ষেপণাস্ত্র সক্রিয় করে ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম (INS)—যা ক্ষেপণাস্ত্রের অভ্যন্তরীণ সেন্সর ব্যবহার করে গতিবেগ, দিক ও অবস্থান বিশ্লেষণ করে সঠিক পথ ধরে এগিয়ে যেতে সাহায্য করে।
লক্ষ্যবস্তুর কাছে গিয়ে কী হয়?
টার্গেটের কাছাকাছি পৌঁছালে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি, যার মাধ্যমে এটি চূড়ান্তভাবে নিশ্চিত হয়—যে সেটিই তার মূল লক্ষ্যবস্তু। এই পর্যায়ে নিচের কৌশলগুলো ব্যবহৃত হয়:
* শত্রুর ইলেকট্রনিক জ্যামিং শনাক্ত করা
* স্যাটেলাইট ম্যাপের সঙ্গে জমির প্রোফাইল মেলানো
* ক্যামেরা ও সংরক্ষিত ছবির তুলনা করে টার্গেট চিহ্নিত করা
ক্ষেপণাস্ত্র হামলার ধাপ
একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত তিনটি ধাপে কাজ করে:
১. বুস্ট ফেজ – যেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর প্রাথমিক গতি অর্জন করে
২. মিডকোর্স ফেজ – এটি বায়ুমণ্ডলের বাইরে গিয়ে নির্ধারিত পথে অগ্রসর হয়
৩. টার্মিনাল ফেজ – লক্ষ্যবস্তুর দিকে দ্রুত গতিতে ধেয়ে এসে চূড়ান্ত আঘাত হানে
প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার কৌশল
ইরানের মতো দেশ এখন ক্ষেপণাস্ত্র ছোড়ে মোবাইল লঞ্চার, স্থলঘাঁটি এমনকি ভূগর্ভস্থ গোপন প্ল্যাটফর্ম থেকেও। অনেক সময় তারা ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করে ফেলে। এতে আসল ক্ষেপণাস্ত্র নির্ধারিত টার্গেটে সহজে পৌঁছাতে পারে।
বর্তমান সংঘাতে দেখা যাচ্ছে, ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রায় যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম। নিখুঁত প্রযুক্তির এ প্রদর্শন যুদ্ধের ভবিষ্যৎ চিত্রটিই যেন তুলে ধরছে।
সোহাগ/

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
৪ দিন আগে

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের কাছে টাকা পাঠানোর আগে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকা কত পাওয়া যাচ্ছে, তা জানা জরুরি। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার দেওয়া হলো।
২৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হচ্ছে। আগামী ১ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ২টায় শেষ হবে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ফলে দেশটির অধিকাংশ মানুষ অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন। তবে শীতের মৌসুমে সন্ধ্যা নামবে আগের চেয়ে দ্রুত।
২৫ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২৩ অক্টোবর ২০২৬

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
২৩ অক্টোবর ২০২৬