
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শেষে আগামীকাল (রোববার) থেকে পুনরায় খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে করোনা ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হঠাৎ বাড়তে থাকায় অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে পারে সরকার।
শনিবার (২১ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান আরটিভিকে জানান, এখনো পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে ক্লাস শুরু হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে তাৎক্ষণিকভাবে সরকারকে জানানো হবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাস্থ্যবিধি পালনে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করা হচ্ছে বলেও জানান ড. আজাদ খান। তিনি বলেন, "আজ আমি নিজেই চারটি সভায় অংশ নিয়েছি সচেতনতা তৈরির লক্ষ্যে।"
বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু—উভয়ের প্রাদুর্ভাব বর্তমানে সমানভাবে বাড়ছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো নয়, পাশাপাশি সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। জনগণকেও সচেতন হতে হবে।"
এদিকে, ১৫ জুন মাউশি থেকে জারি করা এক নির্দেশনায় ডেঙ্গু ও করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করতে বলা হয়েছে। এর আওতায় আলোচনা সভা, র্যালি, দেয়াল পত্রিকা, পোস্টার, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
করোনা প্রতিরোধে কঠোরভাবে অনুসরণযোগ্য পাঁচটি স্বাস্থ্যবিধি হলো:
সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে নিয়মিত হাত ধোয়া।
জনবহুল স্থান এড়িয়ে চলা ও বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা।
করোনা আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা (কমপক্ষে তিন ফুট)।
চোখ, নাক বা মুখে হাত দেওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া।
হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু, রুমাল বা কনুই ব্যবহার করা।
পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানিয়েছে।
১ ঘণ্টা আগে

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
২ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
২ ঘণ্টা আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
১৪ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৫ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
১৫ ঘণ্টা আগে