
নিজস্ব প্রতিবেদক: ইরানের কোম প্রদেশে অবস্থিত উচ্চ নিরাপত্তার ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি গভীর রাতে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। তবে একই রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সন্দেহজনক হামলার খবর ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো—এএফপি, ডেইলি এক্সপ্রেস এবং ইসরায়েলি পোর্টাল ওয়াইনেট নিউজ—জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, সেমনান শহরের দক্ষিণ-পশ্চিমে সংঘটিত হয়। এমনকি রাজধানী তেহরানেও কম্পন অনুভূত হয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কম্পনের মাত্রা ৫.২ থেকে ৫.৫ পর্যন্ত হতে পারে।
এই ভূমিকম্পকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে আরেকটি সমসাময়িক ঘটনা। একই রাতে বেহমাই প্রদেশের মাগার অঞ্চলে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। কয়েকটি আঞ্চলিক সূত্র এ ঘটনায় ইসরায়েলের সংশ্লিষ্টতার কথা বলছে, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি।
বিশ্লেষকদের মতে, ভূমিকম্পের সময়, স্থান এবং পারমাণবিক স্থাপনার নিকটবর্তীতা একে স্বাভাবিক ঘটনা হিসেবে নিতে দিচ্ছে না। ইরানের কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও ব্লগে দাবি করা হয়েছে—ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ওই এলাকায় কোনো গোপন 'পরীক্ষা' চালিয়ে থাকতে পারে।
তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। মার্কিন সংবাদমাধ্যম মিরর ইউএস জানিয়েছে, এসব গুঞ্জনের কোনো যাচাই হয়নি এবং ইরানি সরকারও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ফর্দোর মতো স্পর্শকাতর অঞ্চলে এমন ঘটনা ঘটায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে।
আশা/

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ভবনের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় অন্তত ১৩ জনের মরদেহ।
২ দিন আগে

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, হরতাল, সড়ক অবরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে অঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
৪ দিন আগে

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনকে একটি ফরচুনার গাড়ির ভেতরে আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
৬ দিন আগে

বিশ্ব অর্থনীতিতে নতুন মোড় এনে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি। যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্যোগে আন্তর্জাতিক বাজারে একদিকে যেমন তেলের দাম কমেছে, অন্যদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম রেকর্ড উত্থান দেখিয়েছে।
১৫ জুন ২০২৬

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
১২ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। আহতদের মধ্যে দুইজন সিরীয় নাগরিকও রয়েছেন।
৪ জুন ২০২৬

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ জুন ২০২৬

বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
১ জুন ২০২৬