
চলতি বছরের আগস্ট মাসে অত্যন্ত শোচনীয়ভাবে পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আর ছাত্রলীগ কর্মীর নতুন ফোনালাপ ফাঁস, নেতাকর্মীদের যে ভয়*ঙ্কর নির্দেশনা দিলেন শেখ হাসিনা। সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। সেই ফোনালাপে বিএনপি, জামায়াতের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলেন। শেখ হাসিনার এমন ফোনালাপে গোটা নেট দুনিয়ায় তোলপাড় উঠে গেছে।
অনেকে মনে করছেন যে ভারতে বসে থেকে দেশকে অচলঅবস্থায় রেখে পালিয়ে তামাশা দেখছেন।
আলোচিত সেই শেখ হাসিনার ৩ মিনিট ১৭ সেকেন্ডের ফোনালাপ রোববার রাতে গণমাধ্যমের হাতে এসেছে। ফোনালাপে শেখ হাসিনার কন্ঠের সাথে মিল রেখে একজনের গলা শোনা যায় আর তিনি বলেন যে, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়ে দিয়েছে, তাদের বাড়ি ঘর নেই? সব কথা কি বলে দিতে হয়?’
ধারণা করা হচ্ছে যে ফোনকলের অপর পক্ষের ব্যক্তিটি গোবিন্দগন্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
ফোনালাপে শেখ হাসিনা বলেন, ‘যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে। বেশি ভালো থাকবেন না আপনি। দেখো ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টেকে কি না? কাউকে পালাতেও দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটারও অস্ত্র থাকবে না।’
তখন শাকিল বলেন, ‘আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনার কৌশলে এগোন নেত্রী। তবে সবাইকে সব কাজ বরাদ্দ রেখে।’
শেখ হাসিনা বলেন, ‘ঠিক আছে, আমি সবাইকে বলছি, তোমরা শুধু দুই মাস অপেক্ষা করো। কিছু বলো না।’
শেখ হাসিনা আরও বলেন, ‘ওরা ফেল করবে, আর আমরা যদি কিছু করি, তখন বলবে আমাদের জন্য করতে পারে নাই। সেটা আর বলার মুখ নেই। জাতীয় আন্তর্জাতিকভাবেও ওই যে সুদখোর ইউনুসের গুটি গুটি চেহারার দ্বার আটকে গেছে মানুষের কাছে।’
শাকিল বলেন, ‘জ্বি নেত্রী অলরেডি বাংলার মানুষ বুঝে গেছে। মানুষ ভয়তেই কেউ মুখ খুলতে পারছে না।’
শেখ হাসিনা বলেন, ‘এখন ভয় পাওয়ার কিছু নেই, এখন ওদের ভয় দিতে হবে।’
ওই আওয়ামী লীগ নেতা বলেন, ‘জ্বি নেত্রী, ওই যে আমাদের গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলার চেয়ারম্যান বর্তমান ছিলাম নেত্রী, আর ইউনিয়নের চেয়ারম্যান পরপর ছিলাম দুবার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম।
ওনার বাড়ি গাড়ি সব জ্বালাই পুড়াই দিছে। আমারও বাড়ি গাড়ি সব জ্বালাই পোড়াই দিছে নেত্রী। আমাদের অসংখ্যা মামলা দিছে, আপনি শুধু আমাদের জন্য দোয়া রাখবেন।’
শেখ হাসিনা বলেন, ‘না আমি একটা কথা বলি, তোমাদের বাড়ি পোড়াই দিছে কে?’
শাকিল বলেন, ‘ওরাই নেত্রী, জামায়াত বিএনপি সকলই।’
শেখ হাসিনা বলেন, ‘তাদের ঘর-বাড়ি নেই?’
শাকিল বলেন, ‘জ্বি আছে।’
শেখ হাসিনা বলেন, ‘তাহলে, সবকিছু কি প্রকাশ্যে করতে হয়।’
শাকিল বলেন, ‘জ্বি না, না নেত্রী।’
শেখ হাসিনা বলেন, ‘তোমাদের নাই, তাহলে কারো ঘর-বাড়ি থাকবে না।’
শেখ হাসিনা বলেন, ‘মামলা, আমারতো শুধু গোবিন্দগঞ্জ না, আমারতো সারা বাংলাদেশে ২২৭টি মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা কর। তোমরাও তালিকা কর। ২২৭ মার্ডারের লাইন্সেস পেয়ে গেছি।
এক মামলায় যে শাস্তি, শোয়া দুইশো মামলায় একই শাস্তি। তাই না। ঠিক আছে সেই শাস্তি নেব। তার আগে শোয়া দুইশো হিসাব করে নেব। এটা যেন মাথায় থাকে। এবার একবার আসতে পারলে কেউ ফেলাইতে পারবে না ইনশাআল্লাহ।’
লোকাল আ. লীগ নেতারা বলছেন, ফোনালাপটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে অডিওটি সত্যিই তার কিনা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নাম জানতে চাইলে স্থানীয়রা বলেন, ফাঁস হওয়া ফোনালাপটি শাকিল আলম বুলবুলের। বুলবুলসহ সাবেক এমপি আবুল কালাম আজাদ দুইজনই ভারতে পালিয়ে গেছেন।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
৫ মিনিট আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৩ মিনিট আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
৪৩ মিনিট আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
১ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে

সাময়িক জরুরি ব্যয় মেটাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক এই ঋণসুবিধার মাধ্যমে গ্রাহকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বিলের অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে হাতে নগদ টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা ব্যবহার করে জরুরি পেমেন্ট করা সম্ভব হবে।
১৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে, তা আগে থেকে জানা থাকলে প্রবাসীরা নিজেদের হিসাব-নিকাশ সহজে করতে পারেন। সেই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত রেট তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন একটি কাঠামো নিয়ে এগোচ্ছে সরকার। নতুন বেতন কাঠামোর মূল প্রজ্ঞাপন জারির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে চাকরিজীবীদের তথ্য হালনাগাদ করে নতুন বেতন নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের পর এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২০ ঘণ্টা আগে

দেশের বাজারে শনিবার (১২ সেপ্টেম্বর) সোনার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ যে দর নির্ধারণ করেছে, আজও সেই দামেই সোনা বিক্রি হচ্ছে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওইদিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়। এরপর আর কোনো মূল্য সমন্বয় না হওয়ায় শনিবারও একই দরে সোনা বিক্রি হচ্ছে।
১ দিন আগে