
ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইতোমধ্যে বার্তাটি আমিরের হাতে পৌঁছে গেছে বলে নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৮ জুন) বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। যদিও চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের টানাপোড়েন ও চলমান সংকট ঘিরেই এর মূল আলোচনা।
চিঠিটি হস্তান্তর করেন কাতারে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি সালেহাবাদি। তিনি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাতের সময় বার্তাটি প্রদান করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘‘আমেরিকানদের বুঝতে হবে, যেকোনো সামরিক পদক্ষেপ ইরানের জন্য নয়, বরং তাদের নিজেদের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে— যা তারা কখনোই সামাল দিতে পারবে না।’’
তিনি আরও বলেন, ‘‘যারা ইরান, এর জনগণ এবং ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনো হুমকির ভাষায় কথা বলবেন না। কারণ ইরানি জাতি কখনোই ভয় বা চাপের কাছে মাথানত করে না।’’
খামেনি জোর দিয়ে বলেন, ‘‘যেভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরান প্রতিরোধ গড়ে তুলেছে, ঠিক সেভাবেই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে এই জাতি।’’
উল্লেখ্য, ১৩ জুন ভোররাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি অভিযান চালায়। এতে তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
এই সহিংসতা শুরুর পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়নি।

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১ দিন আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
২ দিন আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২ দিন আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
৩ দিন আগে