
করোনাভাইরাসের নতুন ধরন ও ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের সংক্রমণ প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬ দফা জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই সঙ্গে সচেতনতা কার্যক্রম জোরদারে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রোববার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
নির্দেশনায় জানানো হয়, দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকিও রয়েছে। এই পরিস্থিতিতে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে বলা হয়েছে:
ডেঙ্গু প্রতিরোধে করণীয়:
ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত করে নিয়মিত প্রচার কার্যক্রম চালাতে হবে।
করোনা প্রতিরোধে করণীয়:
বারবার সাবান দিয়ে (অন্তত ২০ সেকেন্ড) হাত ধুতে হবে।
অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
চোখ, নাক ও মুখে অস্বচ্ছ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
হাঁচি বা কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে মুখ-নাক ঢেকে রাখতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ, উপরের প্রতিটি নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলতে হবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
৭ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
৮ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
৮ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
৯ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
৯ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
৯ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
১ দিন আগে