
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা যখনই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই নির্বাচন আয়োজনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত থাকবে। তিনি বলেন, “নির্বাচন যেকোনো সময় হোক না কেন, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”
তবে সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার আশঙ্কা দেখা যাচ্ছে। যেমন—সম্প্রতি পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। সরকার এসব বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে?
উপদেষ্টা জবাবে বলেন, “এ ধরনের ছোটখাটো ঘটনা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও কিছু ঘটতে পারে। এটা বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে নতুন কিছু নয়। এ কারণেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অস্তিত্ব জরুরি। যদি সব নিখুঁত হতো, তাহলে বাহিনী লাগত না।”
উত্তরায় টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে, উপদেষ্টা বলেন, “এইমাত্র ঘটনাটি আপনাদের মুখ থেকেই শুনলাম। যদি কেউ র্যাবের পোশাক পরে থাকে অথচ সে প্রকৃত সদস্য না হয়, তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। অনেকেই পুলিশের, র্যাবের বা আনসারের পোশাক পরে অপরাধে জড়াচ্ছে—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সাম্প্রতিক খুনের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করা হলে—যেখানে গত চার মাসে ৩০০-৩৫০টি হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে—উপদেষ্টা বলেন, “পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই আমরা পরিসংখ্যান কমিয়ে আনতে পেরেছি। মিডিয়ারও দায়িত্ব আছে—আপনারা জনগণকে সচেতন করবেন, সেটাই কাম্য।”
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে তিনি বলেন,“আপনাদের কাছে অনুরোধ—মাদক ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত লিখুন, জনমত গড়ুন। যদি আমাদের মধ্যেই কেউ দুর্নীতিতে জড়িত থাকে, সেগুলোও তুলে ধরুন—আমাদের কোনো আপত্তি নেই। আমরাও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে এক প্রশ্নে উপদেষ্টা জানান, “এ বিষয়ে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনারকে জানিয়েছি। আমাদের অবস্থান স্পষ্ট—যদি কেউ প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়, তাহলে আইনগত প্রক্রিয়া মেনে দেশে ফেরাতে হবে। এভাবে জঙ্গলে ফেলে দেওয়া বা নদীতে ঠেলে দেওয়ার মতো অমানবিক আচরণ আমরা মেনে নেব না। ইতোমধ্যে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।”
—সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগামী রোববার (৮ মার্চ) থেকে তেল রেশনিং পদ্ধতিতে বিক্রির ঘোষণা দিয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটে ব্যবহৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে গুরুতর যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে একাধিক অনিয়মের তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। শনিবার (৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য সামনে আনে একটি সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে

সাকিব: বাংলাদেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতা এবং কল্যাণ ভাতা পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলছে। অবসরের পর প্রাপ্য অর্থ পাওয়ার জন্য অনেককে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। প্রশাসনিক জটিলতা, জনবল সংকট, বাজেট ঘাটতি এবং তথ্যগত অসঙ্গতির কারণে বর্তমানে এক লাখের বেশি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে রয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে

সাকিব: দীর্ঘদিনের অপেক্ষা ও আলোচনার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের সুসংবাদ সামনে আসছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনিক বিভাগগুলো। ফলে বহুদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
৩ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে বড় ধরনের স্বস্তির খবর এসেছে। দীর্ঘ সময় ধরে বাড়তে থাকা সোনার দাম এবার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অবশেষে ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এই লক্ষ্য সামনে রেখে সংশ্লিষ্ট বিভাগগুলো প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে

রমজানের মধ্যভাগে ঢাকার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও পরিবর্তিত হতে শুরু করেছে। সয়াবিন তেল, চিনি ও মুরগির দাম বেড়েছে, তবে ডিমের বাজারে ভিন্ন চিত্র দেখা দিয়েছে। ডিমের দাম কম থাকার কারণে খামারিরা উৎপাদন খরচও তুলতে পারছেন না এবং তারা লোকসানের মুখোমুখি।
১৪ ঘণ্টা আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অস্থিরতার প্রভাব নিয়ে বাংলাদেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুদ রয়েছে।
১৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে এসে রাজধানীর বাজারগুলোতে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, ব্রয়লার মুরগি ও চিনির দাম হঠাৎ বাড়তে শুরু করায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণেই এসব পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে