
সিনিয়র রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটে ব্যবহৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে গুরুতর যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে একাধিক অনিয়মের তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। শনিবার (৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য সামনে আনে একটি সংবাদমাধ্যম।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বেশ কিছু গুরুতর অসঙ্গতি ছিল। বিশেষ করে গত বছরের ৯ ও ১৭ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজের সময় বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা যায়। এছাড়া ১০ ডিসেম্বর বিমানটির রক্ষণাবেক্ষণ কাজ মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে শেষ করা হয়, যা নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে কম বলে তদন্ত কমিটি উল্লেখ করেছে।
রক্ষণাবেক্ষণ নথিতে গুরুতর অসঙ্গতি
তদন্তে আরও দেখা যায়, বিমানের ত্রুটি নির্ণয় এবং কার্যকারিতা পরীক্ষার বিস্তারিত নথি যথাযথভাবে সংরক্ষণ বা উপস্থাপন করা হয়নি। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি কর্মীদের উপস্থিতি ও দায়িত্বের রেকর্ডও সঠিকভাবে পাওয়া যায়নি।
কমিটির মতে, এসব তথ্যের অভাব রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের ইঙ্গিত দেয় এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলে।
একই ত্রুটি তিনবার, তবু ব্যবস্থা নেই
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব ছিল। মাত্র ১৫ দিনের মধ্যে একই ধরনের ত্রুটি তিনবার দেখা গেলেও সেটিকে পুনরাবৃত্তিমূলক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়নি।
এরই ধারাবাহিকতায় ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি-২০২ ফ্লাইট চলাকালীন ভিএফএসজি যন্ত্রাংশ বিকল হয়ে যায়। এই ত্রুটির ফলে অগ্নিকাণ্ড কিংবা গিয়ারবক্সে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার ছিল বড় ঝুঁকি
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৌশল বিভাগের ভুল ত্রুটি নির্ণয় এবং যথাযথ পরীক্ষা ছাড়াই বিমানটিকে ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। এমন অবস্থায় উড়োজাহাজটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়াকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে।
বিশেষ করে কম জ্বালানি চাপের সতর্কবার্তা পাওয়ার পরও বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া একটি গুরুতর সিদ্ধান্তগত ভুল ছিল বলে তদন্ত কমিটি মন্তব্য করেছে।
২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, অন্য বিমান থেকে যন্ত্রাংশ এনে ব্যবহার, অতিরিক্ত জনবল নিয়োগ এবং পরিবহন ব্যয়ের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এই ঘটনায় তদন্ত কমিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী (বেস মেইনটেন্যান্স) মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠন করা হয়।
কমিটি উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ ও ত্রুটি সংশোধনের ক্ষেত্রে দুই প্রকৌশলী হীরালাল এবং মো. সাইফুজ্জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং দায়িত্ব নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
৫ ঘণ্টা আগে

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
৮ ঘণ্টা আগে

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
৯ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
১৩ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে