
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়েছে। দলটির নিবন্ধন না থাকলেও, দেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে পূর্ণ প্রস্তুতি নিয়ে। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে পরিচিত ইসলামী বক্তাদের প্রার্থী করা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে।
সম্প্রতি কুষ্টিয়ার একটি আসনে দীর্ঘদিনের রাজনৈতিক নেতা অধ্যাপক ফরহাদ হোসাইনকে বাদ দিয়ে আলোচিত বক্তা মুফতি আমির হামজাকে প্রার্থী করায় দলের কৌশল স্পষ্ট হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে, জামায়াতের এ ধারাবাহিকতায় আরও কিছু আসনে জনপ্রিয় আলেমদের মনোনয়ন দেওয়া হতে পারে।
এই আলোচনার কেন্দ্রে রয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। নেত্রকোনার একটি আসন, বিশেষ করে নেত্রকোনা-৫ (পূর্বধলা) থেকে তাকে প্রার্থী করার বিষয়টি এখন তীব্রভাবে আলোচিত হচ্ছে। কারণ, মাদানীর জন্ম ও শৈশব এই এলাকাতেই। ফলে স্থানীয় জনভিত্তি ও তার পরিচিতি—দুই মিলিয়ে তাকে একটি সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে এই আসনে জামায়াত আগেই মনোনয়ন দিয়েছিল অধ্যাপক মাসুম মোস্তফাকে, যিনি জেলা পর্যায়ের সহকারী সেক্রেটারি এবং পূর্বধলার সাবেক ভাইস চেয়ারম্যান। এমন পরিস্থিতিতে দল যদি মনোনয়ন পুনর্বিবেচনা করে, তাহলে রফিকুল ইসলাম মাদানী হতে পারেন আলোচনার কেন্দ্রে থাকা নতুন চমক।
রফিকুল ইসলাম মাদানীর জামায়াতপ্রীতি নতুন নয়। বিভিন্ন সময় তার বক্তব্যে দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। গত মাসে এক বক্তৃতায় তিনি বলেন, “আমি কারাগারে থাকাকালে জামায়াতই ছিল আমার ও আমার পরিবারের সবচেয়ে বড় সহায়। শুধু আমার নয়, অনেক নিপীড়িত আলেমের খোঁজ তারা রেখেছে। আমি নিজে আমিরে জামায়াতের কাছ থেকে হাদিয়া পেয়েছি, যা তাদের ভালোবাসার প্রতীক।”তিনি আরও বলেন, “যারা ২৪-এর বিপ্লব বুঝে, তারা জানে ছাত্রশিবিরের ত্যাগ কতটা মূল্যবান। জামায়াত এই জাতিকে কায়েমী নেতৃত্বের সাহসী প্রতীক উপহার দিয়েছে।”
২০১২ সাল থেকে রফিকুল ইসলাম মাদানী একজন জনপ্রিয় ইসলামিক বক্তা হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সরকারবিরোধী অবস্থানের কারণে দমন-পীড়নের শিকার হন বলেও দাবি রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেত্রকোনা-৫ আসনে মাদানীর প্রার্থী হওয়া জামায়াতের জন্য একটি কৌশলগত চাল হতে পারে। স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা ও জামায়াতের সংগঠনিক শক্তির সমন্বয়—দলটিকে এ আসনে ভালো অবস্থানে নিয়ে যেতে পারে।
রফিকুল ইসলাম মাদানীর মনোনয়ন যদি চূড়ান্ত হয়, তা শুধু জামায়াত নয়, জাতীয় রাজনীতিতেও একটি তাৎপর্যপূর্ণ আলোড়ন তুলতে পারে।
সোহাগ/

শিক্ষাব্যবস্থার চরম অব্যবস্থাপনা, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির নিয়োগে ব্যর্থতার অভিযোগে ভারতের তরুণ শিক্ষার্থীদের লাগাতার ও তীব্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। দিন যত গড়াচ্ছে, ভারতের অভ্যন্তরীণ এই পরিস্থিতি ততই জটিল ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ এবং তীব্র রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে এখন নরেন্দ্র মোদির দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এক কঠিন ও ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেভাবে পরিস্থিতি রূপ নিচ্ছে, তাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষমতার পটপরিবর্তন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
১ দিন আগে

গুরুতর শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত জটিলতার কারণে দেশের রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
১ দিন আগে

২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ২৩তম রাষ্ট্রপতির আসনে কে বসছেন, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরই দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হওয়া একরকম নিশ্চিত। দলটির নীতিনির্ধারক ও সরকারি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এই দৌড়ে মূলত দলের শীর্ষস্থানীয় তিন নেতা এবং একজন দক্ষ আমলার নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।
১ দিন আগে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া দেশজোড়া আলোচিত ভিডিও ও বিতর্ক নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দাবি করেছেন, ভাইরাল হওয়া ওই তরুণী নিজেই গাজী নজরুলের আজীবন সেবা করার চরম আবদার করেছিলেন।
২ দিন আগে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একাধিক ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
৩ দিন আগে

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
৪ দিন আগে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় লিখিত বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে তিনি দাবি করেছেন, ভিডিওটি পরিকল্পিতভাবে গোপনে ধারণ করা হয়েছে এবং পরে সেটি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
৫ দিন আগে

মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে প্রায় দুই বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরের দিকেই তিনি দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা করছেন। তবে লুকিয়ে নয়, বরং দেশে ফিরেই দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
১০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে বুধবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকালে সিলেটে সফরের শুরুতেই বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিকেলেই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জাতীয় সংসদে উপস্থিত হতে দেখা যায়।
১৭ জুন ২০২৬