
যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, বিশ্বের ১২টি দেশের নাগরিকদের জন্য মার্কিন ভূখণ্ডে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আরও ৭টি দেশের নাগরিকদের ওপর আরোপ করা হয়েছে কঠোর ভ্রমণ নিয়ন্ত্রণ।
স্থানীয় সময় ৪ জুন (বুধবার) হোয়াইট হাউস থেকে জারি করা হয় এই নির্বাহী আদেশটি। আদেশটি কার্যকর হবে আগামী সোমবার থেকে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বৃহস্পতিবার (৫ জুন)।
সম্পূর্ণ নিষিদ্ধ ১২টি দেশ: আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।
কঠোর ভ্রমণ বিধিনিষেধের আওতায় থাকা ৭টি দেশ: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।
এই পদক্ষেপের ব্যাখ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, “জাতীয় নিরাপত্তা এবং মার্কিন জনগণের স্বার্থ রক্ষার জন্যই আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
হোয়াইট হাউস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, “সম্প্রতি কোলোরাডোর বোল্ডারে এক ইসরায়েলপন্থি সমাবেশে সন্ত্রাসী হামলা আমাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, যেসব বিদেশিকে সঠিকভাবে যাচাই করা হয়নি, তাদের প্রবেশ কতটা ঝুঁকিপূর্ণ। ইউরোপে যা ঘটেছে, আমেরিকায় তা হতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “আমরা এমন কোনো দেশ থেকে অভিবাসন নীতিতে শিথিলতা দেখাতে পারি না, যেখানে আগতদের যথাযথভাবে যাচাই করা সম্ভব নয়। যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের আমরা প্রবেশ করতে দেবো না।”
এই সিদ্ধান্ত অনেকের কাছেই ট্রাম্পের ২০১৭ সালের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম মেয়াদে তিনি মুসলিমপ্রধান সাত দেশের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সে সময় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন, কেউ কেউ ফ্লাইটেও উঠতে পারেননি।
সেই দেশগুলো ছিল: ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। পরে অনেক আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞা বহাল রাখে।
সেখানে যুক্ত হয় উত্তর কোরিয়া এবং ভেনেজুয়েলার কিছু সরকারি কর্মকর্তার নামও। তবে ট্রাম্প শুরু থেকেই এই নিষেধাজ্ঞাকে জাতীয় নিরাপত্তার অঙ্গ হিসেবে তুলে ধরেছেন, যদিও ২০১৫ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি প্রকাশ্যে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন।

Apple-এর পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে iPhone 18 Pro Max। বাজারে আসার আগেই এই ফোনকে ঘিরে সম্ভাব্য স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ, দাম ও ডিজাইন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বড় অংশই এখনো লিক, গুঞ্জন বা প্রকাশিত প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফলে ফোনটির চূড়ান্ত বৈশিষ্ট্য ও মূল্য জানতে অপেক্ষা করতে হবে Apple-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৩ ঘণ্টা আগে

আমেরিকার বিশাল ভূখণ্ডের ওপর যতটা আলো ঝলমলে শহর, ব্যস্ত মহাসড়ক আর আধুনিক স্থাপনা দেখা যায়, মাটির নিচে তার সম্পূর্ণ ভিন্ন এক জগতও রয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে পুরোনো রেলপথ, পরিত্যক্ত সড়ক ও খনির অসংখ্য টানেল যার কিছু আজও মানুষের কৌতূহলের পাশাপাশি ভয়ও তৈরি করে। যুক্তরাষ্ট্রে পরিত্যক্ত হার্ডরক খনিরই অন্তত ১ লাখ ৪০ হাজার অবশিষ্ট স্থাপনা শনাক্ত করেছে সরকারি সংস্থাগুলো; এর মধ্যে প্রায় ৬৭ হাজার শারীরিক নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১৩ ঘণ্টা আগে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ম্যাকেঞ্জি শহরের উত্তরে উইলিস্টন জলাধারে হঠাৎ করে দেখা মিলেছে গাছপালায় ঢাকা এক রহস্যময় দ্বীপের। পানির ওপর ভেসে থাকা দ্বীপটির আকস্মিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি করেছে। আরও আশ্চর্যের বিষয়, স্যাটেলাইটে স্পষ্টভাবে ধরা পড়ার মাত্র কয়েক দিনের মধ্যেই দ্বীপটি আবার অদৃশ্য হয়ে গেছে।
১ দিন আগে

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় বহুতল ছাত্রাবাস বা পেইং গেস্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক আহত শিক্ষার্থীর মৃত্যু হলে এই সংখ্যা পাঁচে পৌঁছায়।
১ দিন আগে

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বিয়ে নিয়ে তৈরি হওয়া সামাজিক ও অর্থনৈতিক চাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলাটিতে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের তথ্য বলছে, এসব ঘটনার মধ্যে ২৯টিতে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।
১ দিন আগে

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের হতাশা ভুলে এবার ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ হেরে পরের পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলেও শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ফুটবলাররা। রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।
১ দিন আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
১ দিন আগে