
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত জাতীয় বাজেট দেশের অর্থনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় রচনা করেছে। এবার বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় কম। তবে, এই বাজেট শুধু টাকার অঙ্কে নয়, উপস্থাপনাতেও এক নতুন মাত্রা এনেছে।
এবারের বাজেট ঘোষণা হয়েছে সংসদ ছাড়াই। সংসদ ভেঙে যাওয়ায় বাজেট উপস্থাপন করা হয়েছে টেলিভিশনের মাধ্যমে, বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী কিংবা সংসদে বাজেট বক্তৃতার প্রচলিত চিত্র এবার আর দেখা যায়নি। ১৬ বছর পর আবারো সংসদের বাইরে বাজেট ঘোষণার নজির দেখা গেল, যা আগে দেখা গিয়েছিল ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে।
অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটের মূল লক্ষ্য দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনা। যদিও বাস্তবতা এবং প্রতিশ্রুতির মধ্যে ব্যবধান থাকতেই পারে, তবুও বাজেটে মানবিক মূল্যবোধ, জীবিকার নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
উন্নয়ন খাতে ব্যয় কমিয়ে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। চমকপ্রদ কোনো মেগা প্রকল্প নেই এবার। পরিবর্তে গুরুত্ব পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবা—এই চারটি মৌলিক খাত। বিদ্যুৎ খাতে ভর্তুকি থাকছে, তবে দাম আপাতত বাড়ানো হচ্ছে না।
সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কর্মসূচির সংখ্যা কিছুটা কমানো হলেও, সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুনভাবে যুক্ত করা হয়েছে জুলাই বিপ্লবের শহিদদের পরিবারকে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে কিছু বাস্তবধর্মী পদক্ষেপ—নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি খরচ কমানো, কৃষিতে ভর্তুকি বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর ব্যবস্থায় এসেছে কিছু পরিবর্তন। করহার কিছুটা বাড়ানো হলেও করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। শিল্প খাতে কর অবকাশ সুবিধা তুলে নেওয়া হয়েছে। এ বছর কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। ভ্যাট ব্যবস্থায় একটি সমন্বিত কাঠামোর কথা ভাবা হচ্ছে।
ব্যাংক খাত ও অর্থপাচার সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে, ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমানো হয়েছে। দেশ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সংসদ না থাকায় এই বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে পাশ হবে। ড. সালাউদ্দিন আহমেদের ভাষায়, এটি বাস্তবমুখী এবং সময়োপযোগী একটি বাজেট। তবে মূল প্রশ্ন এখন—এই পরিকল্পনার বাস্তবায়ন কতটা কার্যকর ও জনবান্ধব হবে?
সোহাগ/

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি সবার জন্য সমান হারে কার্যকর হবে না। যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি; আর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরকে বিবেচনা করছে।
৩ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তি এবং গির্জার যাজক ও পালকদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তিনটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে দুপুরের আগেই হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক প্রয়োজন মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের মধ্যেই আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১৫ ঘণ্টা আগে