
নরসিংদীর শিবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুরে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে, যা সেখানকার মানুষের জন্য ছিল একটি শোকাবহ দৃশ্য। সিএনজিতে চালকসহ ৫ যাত্রী সবাই প্রাণ হারান।
শিবপুর থানার ওসি জানান যে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ১ নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
এলাকাবাসিরা আরও জানান, ৫ যাত্রী নিয়ে ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাত্রা শুরু করে সিএনজিটি। পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়, ফলে অটোরিকশাটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। সঙ্গে সঙ্গে চালকসহ ছয় জনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
৫ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
১৩ মিনিট আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২৫ মিনিট আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২২ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
২৩ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১ দিন আগে