
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উপ-প্রধানমন্ত্রী করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। একই প্রস্তাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং ড. বদিউর আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ’ আয়োজিত এক নাগরিক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়। সভায় আগামী দিনের জন্য একটি নতুন জাতীয় সনদের প্রস্তাব করা হয়, যেখানে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রীর মধ্যে বণ্টনের কথা বলা হয়।
প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামোয় বিভিন্ন দলের মধ্যে মন্ত্রীসভা ও প্রশাসনিক দায়িত্ব ভাগাভাগির একটি সম্ভাব্য রূপরেখা উপস্থাপন করা হয়। এতে রাজনৈতিক দলের ভিত্তিতে ক্ষমতা বণ্টনের প্রস্তাব:
* বিএনপি – ২৫%
* জামায়াতে ইসলামী – ২০%
* এনসিপি – ১৫%
* ইসলামী আন্দোলন – ৫%
* বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি – ১০%
* অন্যান্য দল – ২৫%
বক্তারা বলেন, জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশের প্রশাসনিক, রাজনৈতিক ও শাসনতান্ত্রিক কাঠামোয় একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য সুশাসনের ভিত্তি স্থাপন সম্ভব হবে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. নাজিমুল হক। প্রধান অতিথি ছিলেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জয়নুল আবেদীন। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরীসহ আরও অনেকে।
–সোহাগ আহমেদ/

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
৬ দিন আগে

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬