
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর প্রধানের কিছু মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকে মনে করছেন, এসব বক্তব্য যদি সত্য হয়, তাহলে তা শুধু পেশাগত সীমার লঙ্ঘনই নয়— বরং এটি দেশের সংবিধান ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্যও এক ধরনের হুমকি।
গণমাধ্যমে উঠে আসা এক বক্তব্যে সেনাপ্রধান দেশকে “অভিভাবকহীন” বলে উল্লেখ করেন। অথচ সংবিধান বলবৎ রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারও কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত। এ অবস্থায় প্রশ্ন ওঠে— অভিভাবকহীনতা বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন?
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে গঠিত একটি ঐকমত্যভিত্তিক সরকার— যার পেছনে রয়েছে প্রায় সব রাজনৈতিক দলের সম্মতি ও জনগণের প্রত্যক্ষ সমর্থন। একটি জনপ্রতিনিধিত্বশীল সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা কি আদৌ সেনাবাহিনীর কোনো কর্মকর্তার এখতিয়ারভুক্ত বিষয়?
বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীর দায়িত্ব জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা, রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ নয়। সংবিধান ও চাকরিবিধি অনুযায়ী, রাষ্ট্রীয় বাহিনীগুলোর উচিত নিরপেক্ষ ও পেশাদার অবস্থানে থাকা। কোনো বাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক বার্তা দেওয়া শুধু অনভিপ্রেতই নয়, বরং তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নীতিমালার বিরোধী।
বিভিন্ন সূত্র মতে, সেনাপ্রধানের কিছু মন্তব্য ভারতীয় গণমাধ্যমে গত এক বছরে প্রকাশিত কথাবার্তার সঙ্গে বিস্ময়করভাবে সাযুজ্যপূর্ণ। এতে করে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আশঙ্কা জেগেছে— এক-এগারোর ছায়া কি আবার ফিরে আসছে? আমরা কি ২০০৭ সালের মতো আরেকটি ‘বহিরাগত পরিকল্পনার’ পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি?
এই দেশের জন্ম হয়েছে রক্ত দিয়ে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ হোক কিংবা ২০২৪-এর গণআন্দোলন— বাংলাদেশের জনগণ বারবার তাদের অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই এই দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করার যেকোনো প্রচেষ্টা জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়বে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে ৬৬ শতাংশের মৃত্যু ঘটেছে সরাসরি লিথাল অস্ত্রের ব্যবহারে— যা কেবল সেনাবাহিনী, র্যাব ও বিজিবির মতো সংস্থাগুলোর কাছে থাকে। এতে করে নতুন করে প্রশ্ন উঠেছে, এসব অস্ত্র ব্যবহারের নির্দেশ কারা দিয়েছিল?
এনিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের স্পষ্ট বার্তা— রাষ্ট্রের বাহিনীসমূহ যেন তাদের সংবিধান-নির্ধারিত ভূমিকায় অবিচল থাকে। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বই হোক বাহিনীগুলোর পরিচয়।
আমরা মনে করি, সেনাবাহিনী বাংলাদেশের গৌরবের অংশ। তারা হোন দেশের পতাকার প্রকৃত রক্ষক— জনগণের সেবক। আমরা চাই না তারা আবার ২০০৭ সালের মতো রাজনৈতিক নাটকের চরিত্র হয়ে উঠুক। ইতিহাস আমাদের শিখিয়েছে— বিদেশি চাপ ও অদৃশ্য শক্তির ইঙ্গিতে যে পথচলা শুরু হয়, তা কখনোই দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে না।
আজকের বাংলাদেশ ১৭৫৭ সালের পলাশী নয়। এ দেশ একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র— যেখানে শাসনব্যবস্থা নির্ধারিত হবে জনগণের ইচ্ছায়, পেশাদার বাহিনীর হস্তক্ষেপে নয়।
সর্বোপরি, আমরা আশা করি— সেনাবাহিনী হোক দায়িত্বশীল, সংবেদনশীল এবং পেশাদার। ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়ে হোক তারা বাংলাদেশের সাহসিক ও গৌরবময় সেনানায়ক।
সোহাগ/

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৬ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে