
নিজস্ব প্রতিবেদক: আপনি কি মনে করতে পারেন ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সেই হলিউড মুভির কথা, যেখানে বিশাল এক সুনামি মুহূর্তেই গ্রাস করে নেয় শহর? এবার সেই কল্পনার দৃশ্য বাস্তবেই দেখা দিতে পারে—এমন আশঙ্কাই প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে, বিশেষ করে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে, যে কোনো সময় আঘাত হানতে পারে একটি শক্তিশালী ভূমিকম্প। আর এই ভূমিকম্প থেকেই জন্ম নিতে পারে এক ভয়ংকর ‘মেগা সুনামি’, যার ঢেউয়ের উচ্চতা হতে পারে ১ হাজার ফুট পর্যন্ত!
ক্যাসকাডিয়া সাবডাকশন জোনটি বিস্তৃত কানাডার নর্দান ভ্যানকুভার থেকে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত, প্রায় ৬০০ মাইল এলাকা জুড়ে। ভূতত্ত্ববিদদের মতে, আগামী ৫০ বছরের মধ্যে এই অঞ্চলে ৮ মাত্রার চেয়েও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা প্রায় ১৫ শতাংশ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পের পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই সাগরে তৈরি হতে পারে ভয়ঙ্কর সুনামি। বিশালাকৃতির সেই ঢেউ ধেয়ে আসবে উপকূলের দিকে—যেখানে অবস্থিত সিয়াটল, পোর্টল্যান্ডসহ অসংখ্য শহর। মাত্র ৬ ফুট পানির ঢলেই যদি জনপদ ভেসে যায়, তাহলে ১ হাজার ফুটের ঢেউয়ের ধ্বংসযজ্ঞ কেমন হবে, তা সহজেই কল্পনা করা যায়।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ওয়াশিংটনের দক্ষিণাংশ, উত্তর ওরিগন এবং উত্তর ক্যালিফোর্নিয়া। হাওয়াই ও আলাস্কার ক্ষেত্রেও রয়েছে সতর্কতা, কারণ অতীতে—প্রায় ১ লাখ ৫ হাজার বছর আগে—হাওয়াইয়ের লানাই দ্বীপেও এমন একটি মেগা সুনামির রেকর্ড রয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই দুর্যোগ এত দ্রুতগতিতে ঘটবে যে আগাম প্রস্তুতির তেমন কোনো সুযোগই থাকবে না। ১৭০০ সালে এই জোনেই ঘটেছিল শেষ বড় ভূমিকম্প, প্রায় ৩২৫ বছর আগে। পরিসংখ্যান বলছে, ভূমিকম্প-চক্র অনুসারে আবারও যে কোনো সময় ঘটতে পারে নতুন বিপর্যয়।
এবার হয়তো বাস্তবেই সিনেমার দৃশ্য আমাদের সামনে হাজির হবে—তবে সেটি থাকবে না পর্দায়, বরং বাস্তবের কঠিন রূপে।
সোহাগ/

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১ দিন আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
২ দিন আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২ দিন আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
৩ দিন আগে