
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সংবিধান মেনে চলে এবং নির্বাচন সম্পর্কেও পূর্বের অবস্থানে অটল রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত কেবলমাত্র একটি বৈধ ও নির্বাচিত সরকারের মাধ্যমেই আসা উচিত।
২১ মে, বুধবার ঢাকা সেনানিবাসে অফিসারস অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন। সভায় নির্বাচন, মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর, জাতীয় সংস্কার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রার ভিত্তি। এটি রাজনৈতিক সরকারের অধীনেই পরিচালিত হওয়া উচিত। অতীতের মতো সেনাবাহিনী ভবিষ্যতেও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, যে কোনো নির্বাচনী দায়িত্ব সেনাবাহিনী সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে।
রাখাইন রাজ্যে মানবিক করিডর প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান স্পষ্ট করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত কেবলমাত্র একটি নির্বাচিত ও বৈধ সরকারের মাধ্যমেই আসা উচিত। জাতীয় স্বার্থে কোনো আপস চলবে না। উদ্যোগ নিতে হলে তা হতে হবে রাজনৈতিক ঐকমত্য ও সংবিধান সম্মত কাঠামোর ভেতরে।
চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের মতামত বিবেচনায় নেওয়া আবশ্যক। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া উচিত।
জাতীয় সংস্কার কার্যক্রম নিয়ে সেনাপ্রধান বলেন, এই বিষয়ে তার সঙ্গে কোনো পূর্ব পরামর্শ করা হয়নি এবং তিনি জানেন না কী ধরনের সংস্কার হচ্ছে বা তা কীভাবে বাস্তবায়ন হচ্ছে।
মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ জনতার সহিংসতা বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। জনতার নামে সংঘটিত সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধান নির্দেশ দেন, জনগণ যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনো এমন কোনো কার্যক্রমে অংশ নেবে না, যা জাতীয় স্বার্থ বা দেশের সার্বভৌমত্বের পরিপন্থী। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষতা নিশ্চিত করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তা দেবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৬ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে