
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আবারও সংঘটিত হলো ভয়াবহ বাস ডাকাতির ঘটনা। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে পরদিন বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাস ছিল ডাকাতদের নিয়ন্ত্রণে। এই সময়ের মধ্যে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নেওয়া হয়। অভিযোগ আছে, নারী যাত্রীদের শ্লীলতাহানিও করেছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ।
বাসের সুপারভাইজার ও যাত্রীদের ভাষ্যমতে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের বাসটি যাত্রা শুরু করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে আরও কিছু যাত্রী ওঠেন। বাসে মোট ৪৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে প্রায় ১০ জন নারী।
রাত সাড়ে ১১টার দিকে বাসটি টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পার হয়। এরপর যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ যাত্রীবেশে থাকা ৮-১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা চালকসহ সকল যাত্রীর চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে বাসটি ঘুরিয়ে নিয়ে আসে ঢাকার দিকে।
বাস চলাচলের পুরো সময়জুড়ে ডাকাতরা যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এমনকি তারা বাসটি সাভারের চন্দ্রা ও আশুলিয়া এলাকায় নিয়ে গিয়ে সারারাত কয়েকবার টাঙ্গাইল ও ঢাকার মাঝামাঝি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। এই সময়ে নারী যাত্রীদের হেনস্তাও করে তারা।
বাসচালক আবেদ আলী জানান, পুরো রাতজুড়ে বাসটি ৪-৫ বার টাঙ্গাইল থেকে চন্দ্রা-আশুলিয়া এলাকায় চক্কর দেয়। ভোর সাড়ে ৫টার দিকে ডাকাতরা বাসটি ফেলে রেখে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকা দিয়ে সটকে পড়ে। পরে যাত্রীরা টাঙ্গাইল সদর থানায় গিয়ে ঘটনার বিবরণ দেন।
এ বিষয়ে ওসি তানবীর আহমদ জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাকাতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা দিতে সরকার নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আগামীকাল সকাল ১০টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মানুষের কাছে সোনা সব সময়ই একটি মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত। সৌন্দর্য, দীর্ঘস্থায়ী গুণ এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ থাকায় যুগ যুগ ধরে সোনার প্রতি মানুষের আগ্রহ অটুট রয়েছে। বিশেষ করে বিয়ের গয়না, আংটি, নেকলেস, কানের দুল, ব্রেসলেটসহ বিভিন্ন অলংকার তৈরিতে সোনার ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়।
৫ ঘণ্টা আগে

রাকিব: মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। এর ফলে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি ওমরাহ যাত্রী আটকা পড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
৬ ঘণ্টা আগে

হাসান: দেশের বাজারে রান্নার গ্যাসের দাম বাড়ানোর নতুন প্রস্তাব উঠেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড তাদের সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়ানোর আবেদন করেছে। বর্তমানে এই সিলিন্ডারের দাম ৮২৫ টাকা, তবে প্রস্তাবটি অনুমোদন পেলে গ্রাহকদের দিতে হবে ১ হাজার ২৩৫ টাকা।
৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারের অগ্রাধিকারভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের দিরাই উপজেলার তিনটি গ্রামের ৬৯৭ জন নারী নতুন একটি সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) তাদের হাতে তুলে দেওয়া হবে “ফ্যামিলি কার্ড”।
৭ ঘণ্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার নিয়ে আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও এটি স্বল্পমেয়াদি এবং পারমাণবিক হুমকি দূর হলে দ্রুত কমে আসবে। ট্রাম্পের মন্তব্য
১৬ ঘণ্টা আগে

সাকিব: বিশ্ববাজারে চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। টানা ৬ দফার দাম বৃদ্ধির পর শনিবার (৭ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নির্ধারণ করেছে। নতুন দাম আজ সোমবারও কার্যকর রয়েছে।
১৭ ঘণ্টা আগে

হাসান: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঈদুল ফিতরের আগে তেলের দাম বাড়ানো হবে না।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশে রান্নার গ্যাসের বাজারে আবারও দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুমোদন পেলে নতুন দাম দাঁড়াবে ১ হাজার ২৩৫ টাকা।
১৭ ঘণ্টা আগে