
নিজস্ব প্রতিবেদক: ভারতের হঠাৎ করে ছয়টি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি সাময়িকভাবে বন্ধ রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
বুধবার (২১ মে) সকালে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। তিনি বলেন, "কিছু ব্যক্তিগত ও সাময়িক কারণে আজ মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে পুনরায় রপ্তানি শুরু হতে পারে।"
উল্লেখ্য, ভারত সম্প্রতি বাংলাদেশের তৈরি পোশাক, ফল ও ফলজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা এবং আসবাবপত্রসহ মোট ছয়টি পণ্যের আমদানি নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তের ফলে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, বর্তমানে শুধুমাত্র মাছ, সিমেন্ট ও শুঁটকি রপ্তানি হচ্ছে। তবে প্রতিদিনের স্বাভাবিক ৪০-৫০টি ট্রাক রপ্তানির বদলে এখন কার্যক্রম অনেকটাই কমে গেছে।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে আখাউড়া বন্দর দিয়ে প্রায় ৪২৮ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই রপ্তানি হয়েছে ৪৫৩ কোটির বেশি। কিন্তু আমদানি হয়েছে মাত্র ১০৬ টন পণ্য, যা অনেকটাই কম।
উল্লেখ্য, বাংলাদেশের এই স্থলবন্দর দিয়ে প্রতিদিনই পণ্য যায় ভারতের ত্রিপুরা হয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সোহাগ/

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
৭ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৮ ঘণ্টা আগে

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
২০ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
২১ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
২১ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
২১ ঘণ্টা আগে