
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে আবারও জমতে শুরু করেছে দুর্যোগের ঘনঘটা। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, চলতি মে মাসের শেষ সপ্তাহেই সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম ‘শক্তি’—এটি হবে ২০২৫ সালের প্রথম ঘূর্ণিঝড়।
আবহাওয়া বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট weather.com জানিয়েছে, ২৩ মে থেকে ২৮ মে’র মধ্যে সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য আঘাতের এলাকা হিসেবে ধরা হচ্ছে ভারতের উড়িশা উপকূল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চল। তবে বাংলাদেশও একেবারে নিরাপদ নয়—বিশেষ করে খুলনা ও চট্টগ্রাম উপকূলে রয়েছে সরাসরি প্রভাবের আশঙ্কা।
যদি ঘূর্ণিঝড় 'শক্তি' পূর্ণ শক্তিতে গঠিত হয়, তাহলে এটি হবে এবারের মৌসুমে বঙ্গোপসাগরের প্রথম বড় প্রাকৃতিক বিপর্যয়। আবহাওয়া অধিদপ্তর এখনই নিশ্চিত করে কিছু না বললেও উপকূলীয় মানুষ ও প্রশাসন আগাম সতর্কতা নিতে শুরু করেছে।
আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, “মে মাসের শেষ দিকে সাগরে একটি ‘ডিস্টার্বেন্স’ (বিকৃতি) দেখা দিতে পারে। সেটি নিম্নচাপে কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও বলা যাচ্ছে না। তবে আমরা নিয়মিত পর্যবেক্ষণে আছি।”
এদিকে দেশের সার্বিক আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, বড় ধরনের কোনো তাপপ্রবাহ নেই। তবে মঙ্গলবার (২১ মে) থেকে উত্তর ও মধ্যাঞ্চলে শুরু হতে পারে ভারী বৃষ্টি। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।
ঢাকায় চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা, কিন্তু দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে জনমনে বাড়ছে উদ্বেগ—তবে এখনই আতঙ্ক নয়, প্রস্তুতির সময়।

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে ভালো মানের স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন আগের চেয়ে আরও বেশি টাকা গুনতে হবে। নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেশের গয়নার বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঈদের কেনাকাটা ও বিয়ের মৌসুম সামনে থাকায় স্বর্ণপ্রেমী ও ক্রেতাদের মধ্যে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও অস্থির হয়ে উঠছে আবহাওয়া। দিনের গরমের পর সন্ধ্যা নামার আগেই কয়েকটি জেলায় শক্তিশালী ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের চারটি জেলার জন্য দেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এসব এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
২ দিন আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
২ দিন আগে

ঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সংস্থাটি জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) এর মধ্যেই বিল পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের পরে বিল পরিশোধ করলে অতিরিক্ত লেট পেমেন্ট (এলপিসি) চার্জ যুক্ত হবে।
২ দিন আগে

ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হলো মৃত্যুর মিছিলে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)।
২ দিন আগে

আসন্ন ঈদুল আজহার আগে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর এসেছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২ দিন আগে

ঈদুল আজহা ঘিরে বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় মাঠে নেমেছে বিদ্যুৎ বিভাগ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগাম রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় শনিবার (২৩ মে) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
২ দিন আগে