
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে থাইল্যান্ডে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে 'জুলাই আন্দোলনে' হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই দেশের শোবিজ অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের যৌক্তিকতা কী? তিনি কিভাবে হত্যাচেষ্টার মামলায় জড়িত হতে পারেন? এমন ভিত্তিহীন অভিযোগ বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলে।”
অভিনেত্রী ফারিয়ার পক্ষে মুখ খুলেছেন ছোট পর্দার পরিচিত মুখ খাইরুল বাশারও। তিনি বলেন, “নুসরাত একজন পেশাদার অভিনেত্রী। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একটি সিনেমায় চরিত্রের জন্য অডিশন দিয়ে নির্বাচিত হয়েছেন তিনি—এটাই তার 'অপরাধ'? তাহলে কি একজন শিল্পীর অভিনয়ের জন্য শাস্তি পেতে হবে?”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার যখন শিল্পীদের পাশে দাঁড়ায়, তখন ভবিষ্যতের সরকার এসে তাদের হেনস্তা করে—এমন চলতে থাকলে শিল্পীরা কোথায় দাঁড়াবে?” একই সঙ্গে তিনি দেশের অন্যান্য শিল্পীদেরও এ বিষয়ে প্রকাশ্যে মত দেওয়ার আহ্বান জানান।
নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটিকে ‘অভিনেত্রী হিসেবে তার পরিচয়কে ভুল ব্যাখ্যা করে রাজনৈতিক শিকার’ বানানোর চেষ্টা বলেও মনে করছেন।

দর্শকপ্রিয়তা আর প্রভাব দুই ক্ষেত্রেই এক অনন্য উচ্চতায় পৌঁছেছে থ্রি ইডিয়টস। মুক্তির এত বছর পরও রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা আজও সমানভাবে জনপ্রিয়, যেখানে আমির খান, শরমন যোশি, আর মাধবন ও কারিনা কাপুর-এর অভিনয় দর্শকদের মনে অমলিন হয়ে আছে।
১ দিন আগে

১৩ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়।
৪ দিন আগে

দীর্ঘদিন ধরে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে চলা বিচ্ছেদের গুঞ্জন যেন থামছেই না। তবে এবার সেই জল্পনার ইতি টানলেন অভিষেক নিজেই ভালোবাসা আর স্মৃতির গল্প শুনিয়ে।
৬ দিন আগে

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রেশন দুর্নীতি এবং বাংলাদেশে গম পাচার–সংক্রান্ত একটি অর্থপাচার মামলার তদন্তের অংশ হিসেবে টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহান-কে তলব করেছে। তাকে আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
২১ এপ্রিল ২০২৬

বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও প্রিয়াংকা চোপড়া একসময় যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছিল, সেই জুটিকে ঘিরে অফস্ক্রিন সম্পর্কের গুঞ্জনও ছিল বেশ জোরালো। সম্প্রতি সেই বিষয়েই মুখ খুলেছেন পরিচালক সুনীল দর্শন।
১৭ এপ্রিল ২০২৬

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জন আজ ৮ এপ্রিল জন্মদিন পালন করছেন। যদিও শুরুতে তিনি মূলত দক্ষিণ ভারতের সিনেমা জগতে পরিচিত ছিলেন, তবে সুকুমারের ‘পুষ্পা’ ছবির মাধ্যমে ভারত তো বটেই, পুরো উপমহাদেশে জনপ্রিয়তা অর্জন করেন।
৮ এপ্রিল ২০২৬

দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নবপ্রকাশিত গান ঘিরে তুমুল বিতর্কের ঝড় উঠেছে। নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তকে নিয়ে নির্মিত ‘সারকে চুনার’ গানটি প্রকাশের পর থেকেই এর ভাষা, উপস্থাপন ও নাচের ভঙ্গিকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স
৮ এপ্রিল ২০২৬

বিয়ের দেড় মাস না পেরোতেই নতুন চমক! দক্ষিণী সুপারস্টার জুটি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা-কে ঘিরে এবার ছড়িয়েছে ‘তিনজন’ হওয়ার গুঞ্জন।
৪ এপ্রিল ২০২৬

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে দর্শকদের নজর কাড়তে অব্যাহত রেখেছে। পরিচিত মুখ এবং শক্তিশালী গল্পের সমন্বয়ে নির্মিত এই সিনেমার ধারাবাহিক বক্স অফিস আয়ই এর সাফল্যের বড় প্রমাণ।
২৭ মার্চ ২০২৬