
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর হঠাৎ করেই তলানিতে ঠেকেছে ঢাকা-দিল্লির বহুদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। এই টানাপোড়েন শুধু রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ নেই—গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাও এর সরাসরি প্রভাব ফেলেছে।
বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, অর্থাৎ ‘সেভেন সিস্টারস’ রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগে বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের যে সুবিধা ছিল, তা কার্যত বাতিল বলেই ধরে নিচ্ছে দিল্লি।
বর্তমানে ভারত তাদের নজর ঘুরিয়ে নিচ্ছে বিকল্প রুটে—মিয়ানমারের মাধ্যমে। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত, যা ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। এই রুটটি মিয়ানমারের কালাদান মাল্টিমডাল প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে পণ্য পরিবহনে মিজোরামকে আরও সহজে যুক্ত করবে মূল ভারতবর্ষের সঙ্গে।
ভারতের দাবি, বাংলাদেশ করিডর দিতে অস্বীকৃতি জানানোয় আগেই তারা এই বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে। এখন কলকাতা বা বিশাখাপত্তনম বন্দর থেকে পণ্য সরাসরি মিজোরাম, ত্রিপুরা, মণিপুর হয়ে পৌঁছে যাবে আসামে—বাংলাদেশের ভূখণ্ড ছাড়াই।
শুধু মিয়ানমার নয়, ভুটান ও নেপালের ভূখণ্ড ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখছে ভারত, যাতে উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযোগ অটুট রাখা যায়। যদিও ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১২.৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, রাজনৈতিক অস্থিরতা এখন এই অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যতকে প্রশ্নবিদ্ধ করছে।
দ্য হিন্দু জানিয়েছে, এক সময় ভারত বাংলাদেশকে ব্যবহার করে রেলপথ সম্প্রসারণে আগ্রহ দেখালেও বর্তমান পরিস্থিতিতে সেই প্রকল্পগুলো স্থবির হয়ে গেছে। তাই ভারত এখন স্পষ্টভাবে বিকল্প পথে অগ্রসর হচ্ছে।
আশা/

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
৪ দিন আগে

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের কাছে টাকা পাঠানোর আগে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকা কত পাওয়া যাচ্ছে, তা জানা জরুরি। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার দেওয়া হলো।
২৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হচ্ছে। আগামী ১ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ২টায় শেষ হবে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ফলে দেশটির অধিকাংশ মানুষ অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন। তবে শীতের মৌসুমে সন্ধ্যা নামবে আগের চেয়ে দ্রুত।
২৫ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২৩ অক্টোবর ২০২৬

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
২৩ অক্টোবর ২০২৬