
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের ভেতরে চালানো ভারতের সামরিক অভিযানের স্যাটেলাইট ছবি প্রকাশ পেয়েছে সম্প্রতি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ম্যাক্সার টেকনোলজিসের ধারণকৃত উচ্চ রেজোলিউশনের এই ছবিগুলো প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম NDTV, যেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের ক্ষতচিহ্ন, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো এবং আগুনে পোড়া এলাকা।
‘অপারেশন সিদুর’ নামে পরিচিত এই অভিযানে ভারত ৭ মে রাতভর পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়। এটি ছিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ‘প্রতিশোধ’ হিসেবে। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, অভিযানে নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শতাধিক জঙ্গি নিহত হয়েছে।
স্যাটেলাইট চিত্রে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে, তার মধ্যে রয়েছে:
* ইসলামাবাদের নিকটে নূর খান এয়ারবেস: কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ধোঁয়ার কালো ছাপ স্পষ্ট
* সিন্ধুর সুক্কুর: একটি বড় সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস
* পাঞ্জাবের রহিম ইয়ার খান: রানওয়েতে বিশাল গর্ত দেখা যাচ্ছে
* জ্যাকবাবাদ ও সারগোধা: রাডার ঘাঁটি ও অস্ত্র ডিপো আক্রান্ত
* শাহবাজ ও মুসাফ এয়ারবেস: মূল হ্যাঙ্গার ধ্বংস এবং রানওয়ে অচল
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিমান বাহিনী অত্যাধুনিক এয়ার-লঞ্চড অস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়, যার সময় ও স্থান নির্বাচনে ছিল মারাত্মক নিখুঁততা। এই হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষা কাঠামো একপ্রকার ভেঙে পড়ে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।
তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি পাকিস্তানও। ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা, যাতে ভারতীয় একাধিক সামরিক স্থাপনার ক্ষতি হয়। ভারতীয় সূত্র জানিয়েছে, এক হামলায় একটি আধুনিক যুদ্ধবিমানও হারিয়েছে দেশটি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে সীমান্তে এখনো উত্তেজনা বিরাজ করছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ শুধু ভারত-পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
—আয়শা সিদ্দিকা/

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
৪ দিন আগে

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের কাছে টাকা পাঠানোর আগে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকা কত পাওয়া যাচ্ছে, তা জানা জরুরি। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার দেওয়া হলো।
২৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হচ্ছে। আগামী ১ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ২টায় শেষ হবে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ফলে দেশটির অধিকাংশ মানুষ অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন। তবে শীতের মৌসুমে সন্ধ্যা নামবে আগের চেয়ে দ্রুত।
২৫ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২৩ অক্টোবর ২০২৬

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
২৩ অক্টোবর ২০২৬