
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সেনাবাহিনী অভিযোগ করেছে, ভারতের সাম্প্রতিক বিমান হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধর্মীয় উপাসনালয় ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।
ভারত ৬ মে দিবাগত রাতে পাকিস্তানের ভেতরে ছয়টি ভিন্ন ভিন্ন এলাকায় একযোগে ২৪টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাকিস্তানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্র। সেনাবাহিনীর দাবি, কিছু হামলা সরাসরি মসজিদে চালানো হয়—যেখানে নামাজ চলছিল। এতে ধর্মীয় স্থাপনার পাশাপাশি আশপাশের আবাসিক ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাবের আহমদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, সাখারকার, ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি। সেনাবাহিনী বলছে, এইসব অঞ্চলে বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনাই মূল লক্ষ্য ছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের বর্বরোচিত হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।” সেনাবাহিনীর মুখপাত্র আরও দাবি করেন, প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ইতোমধ্যেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে রাফাল, মিগ-২১ ও সুখোই।
বর্তমানে ভারত ও পাকিস্তান—উভয় দেশই উচ্চ সামরিক সতর্কতায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দুই পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে, কারণ চলমান উত্তেজনা বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
— হাসান/

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
৪ দিন আগে

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের কাছে টাকা পাঠানোর আগে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকা কত পাওয়া যাচ্ছে, তা জানা জরুরি। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার দেওয়া হলো।
২৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হচ্ছে। আগামী ১ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ২টায় শেষ হবে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ফলে দেশটির অধিকাংশ মানুষ অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন। তবে শীতের মৌসুমে সন্ধ্যা নামবে আগের চেয়ে দ্রুত।
২৫ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২৩ অক্টোবর ২০২৬

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
২৩ অক্টোবর ২০২৬