
নিজস্ব প্রতিবেদক: প্রাইমশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাফ হোসেন। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি দেন।
ইশরাক হোসেন বলেন, “যারা এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। কিছু সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যারা এখনও ধরা ছোঁয়ার বাইরে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি প্রশাসন কোনোভাবে এই কার্যক্রমে বাধা দেয়, তবে আমরা ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানা ঘেরাও করব।”
গত ১৯ এপ্রিল, রাজধানী ঢাকার বনানী এলাকায় প্রাইমশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক সংঘর্ষে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রদের সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে ছুরিকাঘাত করে, যার ফলে তিনি প্রাণ হারান। নিহত পারভেজকে ছাত্রদলের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
সোহাগ/

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার হিসাবে সৌদি আরবে ১ রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। এর আগের দিন সোমবার ১৪ সেপ্টেম্বর ১ সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের রেটে সামান্য পরিবর্তন এসেছে।
১০ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। শুধু তাই নয়, গেজেট প্রকাশের আগে যে খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর কথা, সেটিও এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি।
১১ ঘণ্টা আগে

দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়ন ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে

আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৬ ঘণ্টা আগে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য ও নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।
১ দিন আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
১ দিন আগে

নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১ দিন আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
১ দিন আগে

নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়া পরিচয়ে অংশ নেওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের ঘটনা ঠেকাতে নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রার্থীর ছবি ও পরিচয় যাচাই থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে তল্লাশি এবং বায়োমেট্রিক শনাক্তকরণ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
১ দিন আগে