
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম সকাল। চারদিক আনন্দ আর উৎসবে ভরপুর। শহর থেকে গ্রাম—বাংলার প্রতিটি প্রান্তে চলছে বৈশাখ বরণের প্রস্তুতি। কিন্তু সেই দিনই রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে ঘটলো এক মর্মান্তিক ঘটনা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা দেশজুড়ে।
বাঘা উপজেলার মাঝপাড়া বাউসা গ্রামের কৃষক মীর রুহুল আমিন সকালবেলা যান আড়ানী রেলস্টেশনে। তিনি চুপচাপ বসে ছিলেন স্টেশনের পাশের একটি চায়ের দোকানে। দোকানদার হিটলার আলী জানান, বৃদ্ধ সেদিন স্বাভাবিকভাবেই চা ও বিস্কুট খেয়েছেন, আশেপাশের লোকজনের সঙ্গে গল্প করেছেন, এমনকি বলেছিলেন, তিনি রাজশাহীতে যাবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে তিনি দোকান থেকে উঠে চলে যান। তারপর যা ঘটলো, তা প্রত্যক্ষ করা যে কারোর জন্যই ছিল অত্যন্ত কষ্টকর। রেললাইনের উপর গিয়ে প্রথমে দুবার চেষ্টা করেন ট্রেনের নিচে পড়তে, শেষবারে তিনি সফল হন।
এই হৃদয়বিদারক মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে যায় এবং দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর সঙ্গে ছড়াতে থাকে মনগড়া গল্প—যে তার স্ত্রী মারা গেছেন, ছেলেরা দায়িত্ব নেয়নি, তাকে ঘর থেকে বের করে দিয়েছে, অনাহারে ছিলেন। এসব মনগড়া তথ্য ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
কিন্তু সত্যটা একেবারেই ভিন্ন।
যা জানা গেছে তা হলো—মীর রুহুল আমিনের স্ত্রী এখনো জীবিত। তার দুই সন্তান রয়েছে—এক মেয়ে যার বিয়ে হয়েছে ঈশ্বরদীতে প্রায় দুই যুগ আগে, আর এক ছেলে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। ছেলে, পুত্রবধূ, এমনকি নাতিও রয়েছে। পারিবারিক সম্পর্ক মোটামুটি ভালো ছিল।
তার ছেলে বলেন, “আব্বু কখনো আমাদের সঙ্গে জোরে কথা বলেনি। জানি না কী এমন কষ্ট পেলো যে আমাদের কিছু না বলেই এমন একটা সিদ্ধান্ত নিলো। আমরা শুধু দোয়া করি, কেউ যেন এমন ভুল বোঝাবুঝির শিকার না হয়।”
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ক্যাপশনগুলো বৃদ্ধের পরিবারকে চরম বিড়ম্বনায় ফেলেছে। প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাই যখন বিভ্রান্তিকর গল্প শুনে পরিবারকে দোষ দিতে শুরু করে, তখন তাদের জন্য একদিকে শোক আর অন্যদিকে অপমান বয়ে আনলো এই ঘটনা।
এই ঘটনার পর দেখা যাচ্ছে, বৃদ্ধ মীর রুহুল আমিন কিছু টাকা লোকজনের কাছ থেকে নিয়ে পেঁয়াজ ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। কিন্তু আশানুরূপ লাভ তো দূরে থাক, মূল টাকার অর্ধেকও ফেরত পাননি। ব্যবসার ক্ষতি, বয়সজনিত মানসিক চাপ—সম্ভবত এসব মিলিয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
তবে পরিবার এখনও নিশ্চিতভাবে জানে না ঠিক কী কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন তিনি। কারণ তিনি কাউকে কিছু বলেননি।
এই ঘটনা আবারও প্রমাণ করে, সামাজিক মাধ্যমে যেকোনো ভিডিও দেখে মন্তব্য করা, শেয়ার করা, কিংবা কারও জীবন সম্পর্কে মতামত দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে।
সোহাগ/

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
৪ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে।
৪ ঘণ্টা আগে

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে

চাকরির বাইরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করা হবে। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসায় জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে