
নিজস্ব প্রতিবেদক: ‘সতিন’ শব্দটি শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে ঝগড়া-বিবাদের দৃশ্য। এক বাড়িতে একাধিক স্ত্রী মানেই যেন পারস্পরিক দ্বন্দ্বের অনিবার্য বাস্তবতা। তবে থাইল্যান্ডের ওং ড্যাম সোরোট সেই চিরাচরিত ভাবনার পুরো বিপরীত এক উদাহরণ। তিনি সুখে সংসার করছেন এক ছাদের নিচে আটজন স্ত্রী নিয়ে—তাও আবার সবার সম্মতিতে, ভালোবাসায়।
শুনতে অবাক লাগলেও এটি কোনো গল্প বা সিনেমার দৃশ্য নয়—এটি একদম বাস্তব ঘটনা, যা বর্তমানে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। কারণ যেখানে একজন স্ত্রীকে নিয়েই অনেক পুরুষের দম বন্ধ হয়ে আসে, সেখানে সোরোট দিব্যি সংসার চালাচ্ছেন আট স্ত্রীকে নিয়ে!
অনেকে মনে করেন, নিশ্চয়ই অনেক ধনসম্পত্তির মালিক বলেই এতজন স্ত্রীকে একত্রে রাখতে পারছেন তিনি। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সোরোট জানিয়েছেন, তিনি পেশায় একজন সাধারণ ট্যাটু শিল্পী। বড় কোনো আর্থিক সামর্থ্য নেই তার। তবে তার স্ত্রীরা প্রত্যেকেই স্বাবলম্বী, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি—সবাই মিলেই সংসার চালান একসঙ্গে।
সবচেয়ে চমকপ্রদ দিক হলো, সোরোট কখনো তার স্ত্রীদের লুকিয়ে বিয়ে করেননি। বরং প্রত্যেকের সঙ্গে প্রেমের সময়ই আগেই জানিয়ে দিয়েছেন তার অন্য স্ত্রীদের কথা। এবং অবাক করার মতো বিষয় হলো—তারা সবাই জেনে-বুঝেই তাকে বিয়ে করেছেন। কারণ, তাদের ভাষায়—"আমরা ওর প্রেমে পাগলের মতো পড়ে গিয়েছিলাম।"
সোরোট জানান, তার প্রথম স্ত্রী নাং স্প্রাইট-এর সঙ্গে পরিচয় হয় এক বন্ধুর বিয়েতে। প্রথম দেখাতেই প্রেম, তারপর বিয়ে। দ্বিতীয় স্ত্রী নাং এল-এর সঙ্গে দেখা হয় বাজারে, তৃতীয় স্ত্রী নাং নেনে-র সঙ্গে এক হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রী এসেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে পরিচয়ের সূত্র ধরে। সপ্তম স্ত্রী নাং ফিল্ম-এর সঙ্গে দেখা এক মন্দিরে, মায়ের সঙ্গে পূজায় গিয়েছিলেন সোরোট। আর অষ্টম স্ত্রী নাং মেই-এর সঙ্গে পরিচয় হয় একেবারে নাটকীয়ভাবে—যখন তিনি আগের সাত স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন!
সোরোটের প্রথম স্ত্রীর ঘরে রয়েছে একটি ছেলে। এছাড়া আরও দুই স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। পরিবারের সবাই একে অপরকে সম্মান করেন, সহযোগিতা করেন। এবং, সোরোট নিজেও প্রতিটি স্ত্রীর প্রতি সমান মনোযোগী, ভালোবাসায় ভরপুর—এটাই এই ব্যতিক্রমী সংসারের মূল চাবিকাঠি।
যেখানে আমাদের সমাজে অনেক পুরুষই একাধিক বিয়ে করলেও তা গোপনে করেন, সেখানে সোরোট সম্পর্ককে ভিত্তি করেছেন খোলামেলা যোগাযোগ ও স্বচ্ছতার ওপর। আর তাই হয়তো, তিনি আজ বিশ্বজুড়ে হয়ে উঠেছেন এক 'বিস্ময়কর প্রেমিক'—যার প্রেমে আটজন নারী একসঙ্গে বসবাস করছেন, শান্তিতে, সম্মতিতে, ভালোবাসায়।
সোহাগ/

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
২ দিন আগে

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
৪ দিন আগে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
৮ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
৭ সেপ্টেম্বর ২০২৬

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক পেজে দেওয়া ওই ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে রোদচশমা পরা অবস্থায় বসে আছেন তিনি। আর তার কোলে রয়েছে একটি সদ্যজাত শিশু। ছবির সঙ্গে দেওয়া পরীমনির ছোট্ট ক্যাপশনই যেন জন্ম দিয়েছে আরও বড় কৌতূহলের।
৭ সেপ্টেম্বর ২০২৬