
রিপোর্টার

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নোরা ফাতেহির বিরুদ্ধে মামলাটি করেছে ডিউনস এভিয়েশন। কোম্পানিটির দাবি, অভিনেত্রীর করা মন্তব্য তাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং সেই কারণেই তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। ওই সময় ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু উড়োজাহাজে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। যাত্রাপথে তিনি বিমানের ভেতরের একটি ভিডিও ধারণ করেন। পরে সেটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন।
ভিডিওতে উড়োজাহাজটিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে নোরা সেটিকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে আখ্যায়িত করেন। তার এই মন্তব্যই শেষ পর্যন্ত এভিয়েশন কোম্পানির সঙ্গে আইনি বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে।
একটি চার্টার্ড ফ্লাইটের উড়োজাহাজ নিয়ে এমন মন্তব্যকে ভালোভাবে নেয়নি ডিউনস এভিয়েশন। কোম্পানিটির অভিযোগ, নোরা ফাতেহির মন্তব্য ছিল বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন। তাদের ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তবভিত্তিক তথ্য ছাড়াই উড়োজাহাজটি সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে।
এভিয়েশন কোম্পানিটি আরও দাবি করেছে, নোরার প্রকাশিত ভিডিও ও মন্তব্যের কারণে তাদের উড়োজাহাজ এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নোরা ফাতেহির সেই উড়োজাহাজ-সংক্রান্ত মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি ব্যক্তিগত ভ্রমণের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য কীভাবে বড় ধরনের আইনি জটিলতায় রূপ নিল, সেটিই এখন আলোচনার বিষয়।

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৪ ঘণ্টা আগে

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
১ দিন আগে

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক পেজে দেওয়া ওই ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে রোদচশমা পরা অবস্থায় বসে আছেন তিনি। আর তার কোলে রয়েছে একটি সদ্যজাত শিশু। ছবির সঙ্গে দেওয়া পরীমনির ছোট্ট ক্যাপশনই যেন জন্ম দিয়েছে আরও বড় কৌতূহলের।
১ দিন আগে

ভিয়েতনামের না ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা অর্জন করেছেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ খেতাব। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৭৩তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে প্রতিযোগীদের পেছনে ফেলে সেরার মুকুট নিজের করে নেন তিনি।
২ দিন আগে

বিনোদন অঙ্গনে কাজের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার লুকে নিয়মিতই নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার সুইম উইকের ফটোশুটে তার নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ফটোশুটের কিছু মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
৩ দিন আগে

বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও অনেকের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। তবে পরিকল্পনা একটু গুছিয়ে করতে পারলে তুলনামূলক কম বাজেটেও ঘুরে আসা সম্ভব প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে। বাংলাদেশ থেকে স্থলপথে বেনাপোল–পেট্রাপোল হয়ে কলকাতা যাওয়া যায়। পাঁচ দিনের একটি পরিকল্পনা করেই শহরটির ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় স্থান, কেনাকাটার জনপ্রিয় জায়গা এবং মুখরোচক খাবারের স্বাদ নেওয়া সম্ভব।
৪ দিন আগে

হঠাৎ কক্সবাজারের সমুদ্রসৈকতে দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। নীল সমুদ্র, বালুচর আর সাগরের মনোরম পরিবেশে তোলা কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো সামনে আসার পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
৪ দিন আগে

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।
২৬ আগস্ট ২০২৬

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার তৃতীয় বিয়ের খবর। শুধু বিয়ের গুঞ্জনই নয়, গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন—এমন দাবিও সামনে আসে। ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রভা। একই সঙ্গে এসব গুজব তাকে মানসিকভাবেও ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
২৬ আগস্ট ২০২৬