
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষ না হতেই, সামনে এসে গেছে ঈদুল আযহার মহান বার্তা। ইতোমধ্যে আসন্ন ঈদুল আযহার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইসলামী নিয়ম অনুযায়ী, ঈদুল আযহা হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। ঈদুল ফিতর এবং ঈদুল আযহার মধ্যে প্রায় দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। যেহেতু হিজরি মাসের তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরেই ঈদুল আযহার সঠিক তারিখ নির্ধারণ করা সম্ভব হবে।
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ইতোমধ্যে ঈদুল আযহা উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির মতে, আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা উদযাপিত হতে পারে। সোসাইটির মতে, জিলহজ মাসের চাঁদ ২৭ মে সন্ধ্যায় দেখা যাবে এবং ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে। সে অনুযায়ী, ৬ জুন, শুক্রবার ঈদুল আযহা উদযাপিত হতে পারে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারোয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে দৃশ্যমান থাকবে।
যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয়, তাহলে ৫ জুন বৃহস্পতিবার হবে আরাফাতের দিন, যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এর পরের দিন, ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ না দেখা যায়, তাহলে জিলহজ মাস শুরু হবে ২৯ মে এবং ঈদুল আযহা উদযাপিত হবে ৭ জুন শনিবার।
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ একদিন পর উদযাপিত হয়। তাই বাংলাদেশে মুসলমানরা সম্ভবত ৭ বা ৮ জুন ঈদুল আযহা উদযাপন করবে।
ঈদুল আযহা কুরবানির ঈদ বা ত্যাগের উৎসব হিসেবে পরিচিত। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের পুত্রকে আল্লাহর আদেশে কুরবানী করার স্মৃতিচিহ্ন। পুত্রকে কুরবানী করা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের বিশ্বাসের একটি কঠিন পরীক্ষা, যা পরবর্তীতে আল্লাহর নির্দেশে একটি পশু কুরবানির মাধ্যমে পূর্ণতা পায়।
— রাকিব/

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
৫ দিন আগে

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬