
নিজস্ব প্রতিবেদক: চীনের চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার, ৩০ মার্চ, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌজন্য সাক্ষাৎটি রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে আসন্ন ঈদ উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, সড়কগুলোতে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা, এবং শিল্পাঞ্চলের মালিকদের সাথে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থাপনা। সেনাপ্রধান আরও জানান, সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।
আইএসপিআর আরো জানায়, জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
শেষে, সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান।
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব ও ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতের কার্যক্রমে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
সাদিয়া/

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
৫ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬