
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার) বাংলাদেশে চাঁদ দেখা যায়নি। ফলে, ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে, মধ্যপ্রাচ্যের আরেক সংবাদমাধ্যম গালফ নিউজও জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর সোমবার উদযাপিত হবে।
কোনো সংবাদেই শুরুতে নির্দিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি এবং তারা কীভাবে এই তথ্য পেয়েছে, তা নিশ্চিত করা হয়নি। তবে পরবর্তী সময়ে গালফ নিউজ তাদের প্রতিবেদনে এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পোস্টটি এমবেড করেছে।
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর সোমবার উদযাপিত হবে। তারা এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করেছে।
এ বিষয়ে অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, "এখানে মন্তব্য করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, তাই এবার আমরা কোনো মন্তব্য করতে পারছি না। চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত জানাবে।"
এর আগে, ১৩ মার্চ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ৩০ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা যাবে।
আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণী অনুযায়ী, ৩০ মার্চ সূর্যাস্তের সময় ৬টা ১৩.৫ মিনিটে চাঁদের বয়স হবে দেড় দিন (১.০৫২৪ দিন)। সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় ৬টা ১৪ মিনিটে চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন, এবং এক ঘণ্টা ৫১.৬ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে।
আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ নাম প্রকাশ না করে বলেছেন, "৩০ মার্চ চাঁদের বয়স দেড় দিনের বেশি থাকবে, এবং আকাশে তা দীর্ঘ সময় অবস্থান করবে, ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা অনেক বেশি।"
এদিকে, পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে, তা জানা যাবে আগামীকাল, ৩০ মার্চ, রোববার সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। এক মাসের রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
আগামীকাল, রোববার, দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে, পরদিন, সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে যদি কোথাও চাঁদ না দেখা যায়, তাহলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে, এবং ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (১ এপ্রিল)।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে বলা হয়েছে। এছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
— সোহাগ/

ইসলামে প্রতিবেশীর অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমান শুধু নিজের পরিবার বা আত্মীয়স্বজনের প্রতি দায়িত্বশীল থাকলেই যথেষ্ট নয়, প্রতিবেশীর প্রতিও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, তাঁর খোঁজখবর নেওয়া এবং কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
৫ দিন আগে

রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে রাগের কারণে অনেক সময় মানুষ এমন কথা বলে বা কাজ করে, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম রাগ নিয়ন্ত্রণ ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রাগ দমন করার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।
৫ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
৫ দিন আগে

ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সামাজিক দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। এই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন।
৬ নভেম্বর ২০২৬

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬