ঈদুল ফিতর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি নয়, শুরু হবে যেদিন
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১৯ আগস্ট ২০২৬, ১২:৪৩ | বিস্তারিত

বাংলাদেশে ঈদুল ফিতর কবে? সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানতে দেশের মানুষ দারুণ উৎসুক। এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের ফলাফল অনুযায়ী ঘোষণা করা হবে, এবারের ঈদ কবে উদযাপিত হবে।
১৮ মার্চ ২০২৬, ১৪:৫৩ | বিস্তারিত

দেশে ঈদুল ফিতর কবে?
নিজস্ব প্রতিবেদক: হাসান: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে জানা যাবে এবার ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।
১৮ মার্চ ২০২৬, ১৪:২১ | বিস্তারিত

রমজান শুরুর তারিখ জানা গেল
নিজস্ব প্রতিবেদক: আত্মশুদ্ধি ও সংযমের মাস রমজান আবারও মুসলিম উম্মাহর দ্বারে কড়া নাড়ছে। সিয়াম পালন ও ইবাদতের এই পবিত্র সময়কে সামনে রেখে সারা বিশ্বের মুসলমানরা প্রস্তুতি শুরু করেছেন। ইতিমধ্যেই ২০২৬ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ও ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ সোমবার (১৯ জানুয়ারি) প্রতিবেদনে জানিয়েছে, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) তাদের ২০২৬ সালের ক্যালেন্ডারে রমজান শুরুর সম্ভাব্য সময় ...
১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৩৯ | বিস্তারিত

বাংলাদেশে ঈদ সোমবার
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার) বাংলাদেশে চাঁদ দেখা যায়নি। ফলে, ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে, মধ্যপ্রাচ্যের আরেক সংবাদমাধ্যম গালফ নিউজও জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর সোমবার উদযাপিত হবে। কোনো সংবাদেই শুরুতে নির্দিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি এবং তারা কীভাবে এই তথ্য পেয়েছে, তা নিশ্চিত করা হয়নি। তবে পরবর্তী সময়ে গালফ নিউজ তাদের প্রতিবেদনে এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পোস্টটি এমবেড ...
২৯ মার্চ ২০২৫, ১৯:৪৫ | বিস্তারিত

আজ ঈদের ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: রমজান মাস শেষ হতে চলেছে, তবে মাসের শেষের দিকে একটি নতুন বিতর্ক পুরো মুসলিম বিশ্বকে আলোচিত করেছে। এই বিতর্কের মূল বিষয় হলো শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে। ইসলামের নিয়ম অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখা নিশ্চিত হলেই ঈদুল ফিতর পালিত হয়। কিন্তু গত কয়েক বছর ধরে সৌদি আরব একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে চাঁদ না দেখেও ঈদুল ফিতর ঘোষণা করা হচ্ছে। এবারও সৌদি আরব চাঁদ না দেখেই ঈদের ...
২৯ মার্চ ২০২৫, ১৭:৫০ | বিস্তারিত
