
রিপোর্টার

আত্মশুদ্ধি ও সংযমের মাস রমজান আবারও মুসলিম উম্মাহর দ্বারে কড়া নাড়ছে। সিয়াম পালন ও ইবাদতের এই পবিত্র সময়কে সামনে রেখে সারা বিশ্বের মুসলমানরা প্রস্তুতি শুরু করেছেন। ইতিমধ্যেই ২০২৬ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ও ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রাথমিক হিসাব প্রকাশ করেছে।
আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ সোমবার (১৯ জানুয়ারি) প্রতিবেদনে জানিয়েছে, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) তাদের ২০২৬ সালের ক্যালেন্ডারে রমজান শুরুর সম্ভাব্য সময় উল্লেখ করেছে।
আইএসিএডির হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশগুলোতে চাঁদ দেখার ওপর রোজার সূচনা নির্ভর করবে, তাই রমজান ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে।
চন্দ্রভিত্তিক হিজরি বর্ষপঞ্জি অনুসারে, রমজান সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস ১৮ অথবা ১৯ মার্চ পর্যন্ত চলতে পারে। মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ২০ বা ২১ মার্চ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৬ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে