
নিজস্ব প্রতিবেদক: রমজান মাস শেষ হতে চলেছে, তবে মাসের শেষের দিকে একটি নতুন বিতর্ক পুরো মুসলিম বিশ্বকে আলোচিত করেছে। এই বিতর্কের মূল বিষয় হলো শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে। ইসলামের নিয়ম অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখা নিশ্চিত হলেই ঈদুল ফিতর পালিত হয়। কিন্তু গত কয়েক বছর ধরে সৌদি আরব একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে চাঁদ না দেখেও ঈদুল ফিতর ঘোষণা করা হচ্ছে। এবারও সৌদি আরব চাঁদ না দেখেই ঈদের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞ জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২৯ মার্চ, শনিবার, বিশ্বের কোথাও, এমনকি মধ্যপ্রাচ্যের কোথাও নতুন চাঁদ দেখা যাবে না। তবুও, চাঁদ না দেখা সত্ত্বেও সৌদি আরব রোববার ঈদুল ফিতরের ঘোষণা করতে পারে। *মিডল ইস্ট আই* রিপোর্ট অনুসারে, সৌদি আরব গত কয়েক বছর ধরে চাঁদ দেখার বিষয়ে ভুল তথ্য দিয়েছে এবং এবারও এমন কিছু ঘটতে পারে।
বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা জানান, যেদিন কোনোভাবেই চাঁদ দেখা সম্ভব নয়, সেদিনই সৌদি আরব চাঁদ দেখার দাবি করে থাকে। যদিও এ বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সৌদি সরকার কখনোই এর কোনো স্পষ্ট জবাব দেয়নি। মুসলিমরা সাধারণত চন্দ্রবর্ষ অনুসরণ করে, যেখানে ১২ মাসের চন্দ্রবর্ষে প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়। রমজান মাসের শেষ এবং ঈদের তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর।
বিশ্বের কিছু দেশ নিজেদেরভাবে চাঁদ দেখে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে, আবার কিছু দেশ সৌদি আরবের ঘোষণার ওপর নির্ভরশীল। যেমন, যুক্তরাজ্যে কোনো চাঁদ দেখার কমিটি নেই, সেখানে মুসল্লিরা সৌদি আরবের ঘোষণা অনুযায়ী রোজা ও ঈদ পালন করে। যদিও এ বিষয়ে ইসলামিক স্কলারদের মধ্যে স্পষ্ট মতবিরোধ রয়েছে। সৌদি আরব উম আল কুরা নামে একটি বর্ষপঞ্জিকা অনুসরণ করে হিসাব নির্ধারণ করে, এবং সেই অনুযায়ী এ বছর ঈদুল ফিতর হবে রোববার, ৩০ মার্চ।
তবে জ্যোতির্বিদরা বলছেন, ২৯ মার্চ সৌদিতে শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়, এমনকি আধুনিক প্রযুক্তি, যেমন টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না। এর ফলে অনেক মুসলিম দেশ সৌদির ঘোষণার ওপর ভিত্তি করে ঈদ পালন করবে, আবার অন্য দেশগুলো নিজেদের মতো করে সোম বা মঙ্গলবার ঈদ পালন করবে।
ঈদের ঘোষণা নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলেছে, বিশেষ করে ২০২৩ সালের ঈদুল ফিতর নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। ওই বছর সৌদি আরবের ঈদ ঘোষণার তারিখ নিয়ে জ্যোতির্বিদরা প্রশ্ন তুলেছিলেন, তারা বলেছিলেন, ওই দিন ঈদ হবে না। তবে সৌদি আরব ঠিকই ঈদের ঘোষণা দিয়েছিল এবং চাঁদ দেখার কোনো প্রমাণও তারা উপস্থাপন করেনি।
আহমদুল্লাহ/

ইসলামে প্রতিবেশীর অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমান শুধু নিজের পরিবার বা আত্মীয়স্বজনের প্রতি দায়িত্বশীল থাকলেই যথেষ্ট নয়, প্রতিবেশীর প্রতিও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, তাঁর খোঁজখবর নেওয়া এবং কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
৫ দিন আগে

রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে রাগের কারণে অনেক সময় মানুষ এমন কথা বলে বা কাজ করে, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম রাগ নিয়ন্ত্রণ ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রাগ দমন করার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।
৫ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
৫ দিন আগে

ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সামাজিক দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। এই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন।
৬ নভেম্বর ২০২৬

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬