
নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই সেনাপ্রধান প্রশংসায় ভেসে যান, তবে কিছু নেটিজেন তির্যক মন্তব্যও করেছেন। এসব মন্তব্যের জবাব দিয়েছেন সেনাপ্রধানের বন্ধু এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি সেনাপ্রধানের সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। ইফতার শেষে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাগরিবের নামাজে অংশ নেন। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নামাজে ইমামতি করেন, তার পেছনে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
এই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রশংসিত হন, তবে কিছু নেটিজেন তার বিরুদ্ধে সমালোচনা করেছেন। এসব মন্তব্যের জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের বন্ধু, সাবেক সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহিদুল ইসলাম।
তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, “সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার যৌবনেও ইমামতি করতেন।” তিনি আরও জানান, “জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ মিলিটারি একাডেমীতে আমার কোর্সমেট এবং রুমমেট ছিলেন। আমরা একসাথে দুই বছর প্রশিক্ষণ নিয়েছিলাম। সে সময় আমাদের জীবনে নানা কঠিন অভিজ্ঞতা ছিল, তবে সেনাপ্রধান কখনও নামাজ বাদ দিতেন না, সব সময় অযু করে নামাজ পড়তেন।”
আবু রুশদ মোহাম্মদ শহিদুল ইসলাম আরও বলেন, “তরুণ বয়সে জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন অতি নরম মনের একজন মানুষ। আমরা যখন কঠিন মিলিটারি জীবন কাটাতাম, তখন তিনি কখনও অসভ্য ভাষা ব্যবহার করতেন না।”
তিনি বলেন, “নবী রাসুল ছাড়া পৃথিবীর কোন মানুষই পাপমুক্ত নয়। সেনাপ্রধানের রাজনৈতিক সমালোচনা থাকলেও, তার ব্যক্তিগত জীবন ও ইমামতি দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি সবসময় নামাজ পড়তেন এবং ইমামতি করতেন।”
তিনি আরও যোগ করেন, “সমালোচনা করা সবার অধিকার, তবে সেটা সভ্য ও শালীনভাবে করা উচিত। সেনাপ্রধানের নামাজ পড়া ও ইমামতি করার বিষয়টি তার ব্যক্তিগত দায়িত্ব এবং এটি তাকে ফরজ হওয়ায় তিনি নিয়মিত নামাজ পড়েন।”
এসআই রাজ/

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৬ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে