
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৬ মার্চ) সংগঠনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি ভিডিও ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যাকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টার পর ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার মুখপাত্র এলমা খাতুন একটি ব্যাগ হাতে একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন। পরে তিনি ব্যাগ রেখে খাটের পাশে বসেন। সেখানে আগে থেকেই সদস্যসচিব সাইদুর রহমান শুয়ে ছিলেন। কিছুক্ষণ পর, এলমা খাতুন একটি মদের বোতল হাতে নেন।
এ বিষয়ে এলমা খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে, সাইদুর রহমান বলেন, "গত বছরের অক্টোবরে সংগঠনের কমিটি গঠন বিষয়ে কেন্দ্র থেকে প্রতিনিধি ডাকার পর আমরা ঢাকায় গিয়েছিলাম। রাতের থাকার ব্যবস্থা না থাকায় ছেলেমেয়েরা আলাদা কক্ষে অবস্থান করছিলাম। আমি ঘুমিয়ে থাকা অবস্থায় সহপাঠীরা আসে, এলমা আপুও আসে। সে পাশে বসায় আমি কম্বল জড়িয়ে নিই। কিন্তু তার হাতে কী ছিল, তা আমি বুঝতে পারিনি। কারও শত্রুতাবশত এই ভিডিও ছড়ানো হয়েছে।"
ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা বলেন, "ভিডিওটি প্রকাশের পর সাইদুর রহমান ও এলমা খাতুনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।"
তিনি আরও জানান, "আমি মনে করি না সাইদুর ও এলমার মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল। ওই কক্ষে আরও ছয়-সাতজন ছিল, তাদের মধ্যে কেউ ভিডিওটি করেছে। তদন্ত কমিটি দোষী ব্যক্তিকে চিহ্নিত করলেই পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
সোহাগ/

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই মাত্র

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
২০ মিনিট আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
৪১ মিনিট আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে

সাময়িক জরুরি ব্যয় মেটাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক এই ঋণসুবিধার মাধ্যমে গ্রাহকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বিলের অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে হাতে নগদ টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা ব্যবহার করে জরুরি পেমেন্ট করা সম্ভব হবে।
১৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে, তা আগে থেকে জানা থাকলে প্রবাসীরা নিজেদের হিসাব-নিকাশ সহজে করতে পারেন। সেই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত রেট তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন একটি কাঠামো নিয়ে এগোচ্ছে সরকার। নতুন বেতন কাঠামোর মূল প্রজ্ঞাপন জারির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে চাকরিজীবীদের তথ্য হালনাগাদ করে নতুন বেতন নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের পর এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২০ ঘণ্টা আগে

দেশের বাজারে শনিবার (১২ সেপ্টেম্বর) সোনার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ যে দর নির্ধারণ করেছে, আজও সেই দামেই সোনা বিক্রি হচ্ছে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওইদিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়। এরপর আর কোনো মূল্য সমন্বয় না হওয়ায় শনিবারও একই দরে সোনা বিক্রি হচ্ছে।
১ দিন আগে

জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের দুই অঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে সিলেটে টানা তিন ঘণ্টা এবং গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে