
নিজস্ব প্রতিবেদক: যতই আড়ালে সতর্কতা দেওয়া হোক না কেন, ভারতের যেসব বার্তা বাংলাদেশ গুরুত্ব দেয় না, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এটি আবার প্রমাণিত হলো। ভারতের সঙ্গে কোনো বিষয়েই আর বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার শঙ্কা এবার কার্যকর হলো একটি নতুন সিদ্ধান্তের মাধ্যমে।
বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে মাছ ধরার সময়সীমায় পরিবর্তন এনেছে। এতদিন অভিযোগ ছিল যে, বাংলাদেশের নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা অবাধে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেত। এবার সেই সুবিধা বন্ধ হয়ে গেছে।
মাছের বংশবিস্তার ও টেকসই আহরণের জন্য বাংলাদেশ এবং ভারত দুটি নির্দিষ্ট সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে আসছিল। তবে এবার ভারতীয় জেলেদের সেই সুবিধা বন্ধ করে দিয়ে, বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত, মোট ৬৫ দিন। অন্যদিকে, ভারতের জলসীমায় ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন নিষেধাজ্ঞা কার্যকর ছিল। দুই দেশের নিষেধাজ্ঞার সময়সীমার এই পার্থক্য ছিল, যার কারণে জুন-জুলাই মাসে বাংলাদেশী জেলেরা এক মাসের বেশি সময় মাছ ধরতে পারতেন না। আর এই সময়টাতে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ ধরে নিয়ে যেত। এর ফলে, বাংলাদেশের মৎস্যসম্পদ রক্ষার উদ্যোগ ব্যাহত হতো এবং কয়েক লাখ মৎস্যজীবী পরিবার ক্ষতিগ্রস্ত হতো।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে প্রতিবছর ভারতের মতো একই সময়ে, অর্থাৎ ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বাংলাদেশে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকবে। সময়সীমা কমিয়ে আনার পাশাপাশি, ভারতের নিষেধাজ্ঞার সঙ্গে মিলিয়ে একই সময়ে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে মৎস্য গবেষক, মৎস্যজীবী সংগঠন, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। তারা আশা করছেন, এই নতুন পদক্ষেপ সমুদ্র মৎস্য খাতে ব্যাপক পরিবর্তন আনবে।
বাংলাদেশের মৎস্য গবেষক, জেলে এবং ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতীয় নিষেধাজ্ঞার সময়সীমার সঙ্গে মিলিয়ে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকলেও ভারতে বেশি লাভ হওয়ায় বাংলাদেশের মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। ফলে, নিষেধাজ্ঞার পরও কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছিল না।
এখন, এই নতুন পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের মৎস্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে।
রানি/

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। বিশেষ করে ২২ ক্যারেট সোনার আজকের দাম কত, এক ভরি সোনার দাম কত এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজকের Gold Rate কী নির্ধারণ করেছে এসব জানতে চান অনেকেই।
৬ ঘণ্টা আগে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার হিসাবে সৌদি আরবে ১ রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। এর আগের দিন সোমবার ১৪ সেপ্টেম্বর ১ সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের রেটে সামান্য পরিবর্তন এসেছে।
১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। শুধু তাই নয়, গেজেট প্রকাশের আগে যে খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর কথা, সেটিও এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি।
১৮ ঘণ্টা আগে

দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়ন ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে

আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২৩ ঘণ্টা আগে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য ও নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।
১ দিন আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
১ দিন আগে

নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১ দিন আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
১ দিন আগে